ISL: জামশেদপুরের বিরুদ্ধে দুরন্ত জয়, অস্কারের সৌজন্যে সুপার সিক্সের স্বপ্ন উজ্জ্বল হচ্ছে ইস্টবেঙ্গলের
বড়দিনের আগেই সমর্থকদের ক্রিসমাসের উপহার ইস্টবেঙ্গলের, শনিবার ঘরের মাঠে জামশেদপুরকে হারাল ইস্টবেঙ্গল। খালিদ জামিলের দলকে ১-০ গোলে হারিয়ে দিল লাল হলুদ।
৪-৪-২ ছকে দল নামান ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। এই ম্যাচের প্রথম একাদশে ফেরেন দিমিত্রিয়স। তাঁর সঙ্গে স্ট্রাইকার হিসেবে ছিলেন ক্লেইটন সিলভা। পাঞ্জাবের ম্যাচের মতোই জামশেদপুরের বিরুদ্ধেও মাঝমাঠে খেলান আনোয়ার আলিকে। গত ম্যাচে দুরন্ত খেলা পিভি বিষ্ণুকে এই ম্যাচের শুরু থেকে নামান অস্কার।অন্যদিকে খালিদ জামিল দল নামান ৪-২-৩-১ ছকে। মাঝমাঠের দখল রাখার জন্য সেখানে অতিরিক্ত ফুটবলার রাখেন।

ম্যাচের ১৬ মিনিটে রাকিপকে তুলে নিয়ে অস্কার ব্রুজো নামান জিকসন সিংকে। মাঝমাঠে জিকসনের অন্তর্ভুক্তি লাল হলুদের ভেদশক্তি আরও বৃদ্ধি করে। ৩০ মিনিটে প্রথম সহজ সুযোগ নষ্ট করেন নন্দকুমার। আনোয়ারের বল থেকে ক্লেইটন বক্সের মধ্যে পাস দেন নন্দকে। কিন্ত সহজ গোলের সুযোগ নষ্ট করেন নন্দ। এরপর চাপ আরও বৃদ্ধি করে লাল হলুদ। জামশেদপুরের বক্সে একের পর এক আক্রমণ করতে থাকেন। সুযোগ পেলেও সেখান থেকে গোল করতে পারছিলেন না দিমিত্রিয়স-ক্লেইটনরা।
শেষ পর্যম্ত প্রথম ৪৫ মিনিট শেষ হয় গোল শূন্যভাবেই। প্রথমার্ধ যেখানে শেষ করেছিল দ্বিতীয়ার্ধে সেখান থেকেই শুরু করল অস্কার ব্রুজোর শিষ্যরা। অবশেষে ৬০ মিনিটে গোলের দেখা পেল ইস্টবেঙ্গল। ছন্দবন্ধ আক্রমণ থেকে গোল করলেন দিমিত্রিয়স। ক্লেইটন বল দেন নন্দকে, সেই বল মাইনাস করেন নন্দ। সেখানে সহজেই বল গোলে পাঠিয়ে দেন দিমিত্রিয়স। গোল করার পরই তাঁকে ন তুলে ডেভিডকে নামান অস্কার।
গোল সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে প্রয়াস চালাতে থাকেন ক্লেইটন, বিষ্ণুরা। নন্দ কুমারকে তুলে নিয়ে মহেশ সিংকে নামান কোচ। অর্থ্যাত তিন ফুটবলারের চোটের আশঙ্কা অনেকটাই দূর হল। শেষ দিকে চাপ তৈরি খালিদ জামিলের দল। কিন্ত লাল হলুদ রক্ষণ অটুট রেখেই তিন পয়েন্ট তুলে নিল।
এই ম্যাচ জয়ের ফলে ১২ ম্যাচে ১৩ পয়েন্ট ১০ নম্বরে থাকল লাল হলুদ। ম্যাচ শেষে মশালের আলোয় উজ্জ্বল যুবভারতীর গ্যালারি।












Click it and Unblock the Notifications