ISL: এগিয়ে থেকেও বেঙ্গালুরুর সঙ্গে ড্র, প্লে-অফের দৌড় থেকেও ছিটকে গেল ইস্টবেঙ্গল
আইএসএলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় অধরাই থাকল ইস্টবেঙ্গলের। এগিয়ে থেকেও ঘরের মাঠে জিততে ব্যর্থ হল লাল হলুদ। খেলার ফল ১-১। প্লে-অফের দৌড় থেকেও ছিটকে গেল অস্কার ব্রুজোর দল।
আইএসএলের প্লে-অফে স্থান করার জন্য ইস্টবেঙ্গলকে বাকি থাকা সব ম্যাচ জিততেই হত লাল হলুদকে। কিন্তু বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন পয়েন্ট না পাওয়াতে এবারের মতো প্লে-অফের আশা বিলীন হয়ে গেল ইস্টবেঙ্গলের। শেষ কয়েক ম্যাচে লাল হলুদ আশা জাগিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। কাপ আর ঠোঁটের দূরত্বটা রয়েই গেল। পাঁচ বছর আইএসএলে খেলার পরেও প্লে-অফের যোগ্যতা অর্জন হল না।

২৭ মিনিটে বিষ্ণু গোল করে সহজ সুযোগ নষ্ট করলেন। থমার্ধে একগুচ্ছ গোল না মিস করলে গোলের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারত। প্রথমার্ধের শেষ লগ্নে দিয়ামান্তোকোসের অযথা মাথা গরম করে লাল কার্ডের দিকে। সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হল। প্রথম ৪৫ মিনিট শেষ ১ -০ গোলে এগিয়েই সাজঘরে ফিরল লাল হলুদ।
রবিবার যুবভারতীতে প্রায় ৪৪ মিনিট দশ জনে লড়াই করে অসম্ভবকে প্রায় সম্ভব করে তুলেছিল ইস্টবেঙ্গল। কিন্তু ১০ জনের ইস্টবেঙ্গলকে পেয়ে ক্রমাগত চাপ বৃদ্ধি করতে থাকে বেঙ্গালুরু এফসি। লাল হলুদ রক্ষণ শেষরক্ষা করতে পারল না।ক্সের মধ্যে নিশু কুমারের হাতে বল লাগায় পেনাল্টি পায় বেঙ্গালুরু। ৯০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেঙ্গালুরুকে সমতায় ফেরালেন সুনীল ছেত্রী।
ফলে ১-১ ফলেই খেলা শেষ হল। লাল হলুদের প্রাপ্তি ১ পয়েন্ট। সঙ্গে একরাশ হতাশা। ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল লাল-হলুদ । এই ম্য়াচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন আনোয়ার আলি। আগামী কয়েক সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে মনে করা হচ্ছে। প্লে অফ থেকে ছিটকে যাওয়ার পর লাল হলুদের লক্ষ্য এখন এএফসি কাপ ও সুপার কাপ।












Click it and Unblock the Notifications