ISL Derby: মোহনবাগান এসজির সমর্থকদের জন্য সুখবর, ক্লাবেই পাবেন ডার্বির অফ-লাইন টিকিট, জানুন দিনক্ষণ

পুজোর পরই ময়দানে বেজে গিয়েছে ডার্বির দামামা, আগামী ১৯ অক্টোবর আইএসএলের ডার্বি। চলতি মরশুমের আইএসএলে প্রথমবার মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান এসজি। প্রথম ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। বড় ম্যাচের টিকিট সংক্রান্ত বিষয়ে সোমবার প্রথম দফায় আপেডট দিয়েছিল আয়োজক ইস্টেবেঙ্গল। মঙ্গলবার এল দ্বিতীয় দফার তথ্য।

সোমবার প্রথম দফায় টিকিট বিক্রির স্থান সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছিল ইস্টবেঙ্গল তাতে অখুশি ছিল মোহনবাগান এসজি শিবির। কারণ তাদের গ্যালারির জন্য অফ লাইনে টিকিট কাটার কোনও ব্যবস্থা ছিল না। মঙ্গলবার সবুজ মেরুন সমর্থকদের জন্য সুখবর। এবার মোহনবাগান এসজি সমর্থকরাও তাদের ক্লাব তাঁবু থেকেই ডার্বির অফ লাইন টিকিট কাটতে পারবেন। কবে-কখন পাওয়া যাবে অফ লাইন টিকিট টিকিট? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আগামীকাল থেকে শনিবার পর্যন্ত মোহনবাগান ক্লাবে ডার্বির টিকিট বিক্রি হবে। সকাল ১১ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। যদি তার আগেই টিকিট শেষ হয়ে যায় তাহলে কাউন্টার বন্ধ করে দেওয়া হবে।আজ থেকেই শুরু হয়েছে ডার্বির অনহ লাইন টিকিটের রিডিম। মোহনবাগান এসজি সমর্থকরা আগামী শুক্রবার পর্যন্ত সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সল্টলেক স্টেডিয়ামের ৪ ন‌ম্বর গেটের বক্স অফিস থেকে অ‌ন লাইনে কাটা টিকিট রিডিম করতে পারবেন।

ইস্টবেঙ্গল সমর্থকরা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সল্টলেক স্টেডিয়ামের ১ নম্বর গেটের বক্স অফিসে সকাল ১১ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অ‌ন লাইনে কাটা টিকিট রিডিম করতে পারবেন। অফ লাইনে টিকিট পাওয়া যাবে ইস্টবেঙ্গল ক্লাব এবং রুবির মোড়ের অস্থায়ী কাউন্টার থেকে।

এদিকে ডার্বির আগেই সুখবর লাল হলুদ শিবিরে। একটি গাড়ি কোম্পানি লাল হলুদের নতুন স্পনসর হল। ফলে কোজাগরী পূর্ণিমার আগেই লক্ষ্মীলাভ হল লাল হলুদের। ডার্বির জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দল।

লিগের লড়াইয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চার ‌নম্বরে আছে মোহনবাগান এসজি অন্যদিকে আইএসএলে এখনও জয়ের খাতা খু‌লতেই পারেনি লাল হলুদ। ৪ ম্যাচে ০ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ইস্টবেঙ্গল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+