ISL: চেন্নাইয়িনকে সহজেই হারাল বেঙ্গালুরু, সুনীলদের জয়ে চাপ বাড়ল মোহনবাগান এসজির

আইএসএলে মোহনবাগান এসজির উপর চাপ বৃদ্ধি করল বেঙ্গালুরু এফসি। শনিবার ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসির মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি। দুই দক্ষিণী দলের লড়াইয়ে শেষ হাসি হাসল বেঙ্গালুরু এফসি। চেন্নাইয়িনকে ৪-২ গোলে হারিয়ে দিয়ে মোহনবাগান এসজিকে চাপে রাখল সবুজ মেরুন ব্রিগেড।

ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। দলের হয়ে গোল করেন রায়ান উইলিয়ামস। কিন্তু সমতা ফেরাতে বেশি সময় লাগেনি চেন্নাইয়িনের। । ১৯ মিনিটে অবশ্য সমতা ফেরান চেন্নাইয়িনের ইরফান ইয়াদওয়াদ। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবার এগিয়ে যায় বেঙ্গালুরু। ৪৩ মিনিটের মাথায় উইলিয়ামসের ক্রস থেকে গোল করেন সুনীল ছেত্রী। ২-১ গোলে এগিয়ে থেকে অবশ্য সাজঘরে ফিরতে পারলেন না সুনীলরা।

প্রথমার্ধের বাঁশি বাজার আগেই ফের সমতায় ফিরল চেন্নাইয়িন। এবার গোল করলেন লালরিনলিয়ান নামতে। ফলে প্রথম ৪৫ মিনিট শেষে খেলার ফল ২-২। মনে করা হয়েছিল দ্বিতীয়ার্ধে আরও চাপে পড়বে বেঙ্গালুরু এফসি। ফলে মোহনবাগান এসজি সমর্থকরাও এই ম্যাচের দিকে নজর রাখেন। কারণ বেঙ্গালুরু হারলে বা ড্র করলে সুবিধা হবে মোহনবাগান এসজির। পয়েন্টের ব্যবধান দুই দলের মধ্যে বাড়বে।

কিন্ত দ্বিতীয়ার্ধে একেবারে অন্য চেহারায় দেখা গেল বেঙ্গালুরু এফসিকে। চেন্নাইয়িনকে খেলার কোনও সুযোগই দিল না বেঙ্গালুরু। ৬৮ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন উইলিয়ামস। এরপর ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল চেন্নাইয়িন কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে পারল না । উল্টে ৮২ মিনিটের মাথায় লালডিনলিয়ানা আত্মঘাতী গোল করে বেঙ্গালুরুর জয় সুনিশ্চিত করলেন। ৪-২ গোলে জিতে মাঠ ছাড়ল বেঙ্গালুরু এফসি।

এই ম্যাচ জিতে বেঙ্গালুরুর পয়েন্ট ১৩ ম্যাচে ২৭। পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে আছে বেঙ্গালুর। শীর্ষে থাকা মোহনবাগান এসজির পয়েন্ট ১৩ ম্যাচে ২৯। আপাতত ২ পয়েন্ট বেশি আছে সবুজ মেরুনের। আগামী ২ জানুয়ারি ঘরের মাঠে তারা খেলবে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্টে ব্যবধান বজায় রাখতে হলে জয় ছাড়া বিকল্প নেই মোহনবাগান এসজির কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+