ISL 2024-25: মোহনবাগান এসজি, ইস্টবেঙ্গলের সঙ্গে মহমেডানও, বড় ঘোষণা আইএসএলের

ISL 2024-25: বাংলার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। আইএসএলে এবার থেকে থাকছে ময়দানের তিন প্রধান। ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে মহমেডান স্পোর্টিং ক্লাব।

আজ সরকারিভাবে মহমেডানের আইএসএল খেলার বিষয়ে সিলমোহর পড়ে গেল। উচ্ছ্বসিত সাদা কালো ব্রিগেড।

ISL 2024-25

আইএসএলে নবতম সংযোজন মহমেডান স্পোর্টিং। ১৩৩ বছরের ঐতিহ্য়শালী এই ক্লাবের আইএসএল অভিষেক হতে চলেছে। ২০২৩-২৪ মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আইএসএল খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছিল এই ক্লাব।

মহমেডানের দরকার ছিল ইনভেস্টর। তিন বছরের সঙ্গে শ্রাচী স্পোর্টস মহমেডানে বিনিয়োগ করে অংশীদারিত্ব কেনায় চূড়ান্ত বাধাও অতিক্রম করে ফেলে সাদা কালো শিবির। জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে উদ্যোগী হয়েছিলেন মহমেডানকে আইএসএলে খেলানোর ব্যাপারে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সৌরভকে প্রশ্ন করা হয়েছিল তিনি ইলিশ না চিংড়ি, কোনটা বেশি ভালোবাসেন? সৌরভ প্রশ্নকর্তা সাংবাদিকদের প্রশ্নের গভীর অর্থ বুঝে গিয়ে বলেন, এতে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কথা বলা হচ্ছে। সঙ্গে মাংসের কথা জুড়ে দিন, মহমেডানও হয়ে যাবে।

ফলে বাংলার ফুটবলের উন্নতিতে তিনি যে খুশি তা বুঝিয়ে দেন সৌরভ। একইসঙ্গে তিনি অগ্রণী ভূমিকা নেওয়ায় মসৃণ হলো মহমেডানের আইএসএল খেলার যাত্রাপথ। দেশের অন্যতম প্রাচীন ক্লাব আইএসএলে আসায় এই টুর্নামেন্টে দলের সংখ্যা বেড়ে হলো ১৩।

পাঞ্জাব এফসির পর আই লিগ থেকে আইএসএলের আসরে পৌঁছল মহমেডান। ১৫টি জয় ও সাতটি ড্রয়ের সৌজন্যে মহমেডান ৫২ পয়েন্ট নিয়ে আই লিগ খেতাব জিতেছিল গত মরশুমে। পরাজয় মাত্র দুটি ম্যাচে। ৪৪টি গোল করেছে, ২২টি গোল হজম করেছে। কলকাতার তৃতীয় দল হিসেবে তারা এবার নামবে আইএসএলে। মহমেডানের প্রশিক্ষক আন্দ্রে চের্নিশভ ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+