ISL 2024-25: সুনীল ছেত্রীর জোড়া গোলে ঈর্ষণীয় নজির, হায়দরাবাদ এফসিকে চূর্ণ করল বেঙ্গালুরু এফসি
ISL 2024-25: আইএসএলে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বেঙ্গালুরু এফসি। নিজেদের মাঠে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল তারা।
আজ শ্রী কান্তিরাভা স্টেডিয়ামেই হায়দরাবাদ এফসিকে বেঙ্গালুরু এফসি উড়িয়ে দিল ৩-০ গোলে। প্রথমার্ধে হয় এক গোল। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন সুনীল ছেত্রী।

এদিন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল পরিবর্ত হিসেবে নেমেছিলেন ম্যাচের ৫৭ মিনিটে। জোড়া গোল করার সুবাদে তিনি আইএসএলের ইতিহাসে সর্বাধিক গোলদাতাদের তালিকার যুগ্মশীর্ষে। ছুঁয়ে ফেললেন বার্থোলোমিউ ওগবেচের আইএসএলে ৬৩ গোলের কীর্তি।
শুরু থেকেই দাপট নিয়ে খেলতে থাকে বেঙ্গালুরু এফসি। একের পর এক সুযোগ তৈরি হতে থাকায় চাপ বাড়ছিল হায়দরাবাদ এফসির রক্ষণে। ম্যাচের পাঁচ মিনিটে রাহুল ভেকের গোলের সৌজন্যে এগিয়ে যায় বেঙ্গালুরু। কর্নার আদায়ের পর বিনীত ভেঙ্কটেশের (যিনি ইস্টবেঙ্গল ম্যাচে গোল করেছিলেন) সেট-পিসকে কাজে লাগিয়ে আসে গোলটি।
ভেঙে বলটি পেয়ে জায়গা তৈরি করে গোল করে এগিয়ে দেন দলকে। হায়দরাবাদ এফসির গোলকিপার অর্শদীপ সিংয়ের কিছুই করার ছিল না। ২০২২ সালের ফেব্রুয়ারির পর আইএসএলে এটি ভেকের প্রথম গোল। আইএসএলে এটি তাঁর পঞ্চম গোল, সবগুলিই কর্নার কিককে গোলে রূপান্তরিত করে।
হায়য়দরাবাদ সমতা ফেরানোর চেষ্টা চালিয়েও কাজের কাজ করতে পারেনি। দেবেন্দ্র মুরগাঁওকরের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধে রোশন সিংকে বক্সে অবৈধভাবে বাধা দেন হায়দরাবাদের ডিফেন্ডার লিয়েন্ডার ডি'কুনহা। এরপর ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন সুনীল ছেত্রী।
এরপর ইনজুরি টাইমে চার মিনিটের মাথায় স্প্য়ানিশ স্ট্রাইকার এডার মেন্দেজের ক্রসে মাথা ছুঁইয়ে চলতি আইএসএলে তথা এই ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান সুনীল। যা বেঙ্গালুরু এফসির এই ম্যাচে তৃতীয় গোল। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে বেঙ্গালুরু এফসি।












Click it and Unblock the Notifications