ISL 2024-25: মুম্বই সিটি ঘরের মাঠেই বিধ্বস্ত, তিন গোলে জিতে চারে পাঞ্জাব এফসি

ISL 2024-25: আইএসএলে ঘরের মাঠে বড় ধাক্কা খেল মুম্বই সিটি এফসি। আজ মুম্বই ফুটবল অ্যারেনায় দুরন্ত জয় ছিনিয়ে নিল পাঞ্জাব এফসি।

অ্যাওয়ে ম্যাচ ৩-০ গোলে জেতায় মূল্যবান তিন পয়েন্ট পেয়ে গেল তারা। দখলে নিল পয়েন্ট তালিকার চতুর্থ স্থান।

ISL 2024-25

পাঞ্জাব এফসির হেড কোচ পানাজিওতিস দিম্পেরিস প্রথম একাদশে বড় রদবদলের পথে হাঁটেননি। মাঝমাঠে এদিনই প্রথম নামান রিকি শাবংকে। মেকশিফট রাইট ব্যাক হিসেবে শুরু করলেন লিওন অগাস্টিন। অন্যদিকে, মুম্বই সিটি এফসির হেড কোচ পিটার ক্রাটকি তারকাখচিত দল নামিয়েছিলেন।

লালিয়ানজুয়ালা ছাংতে, নিকোলাস কারেলিস, বিপিন সিংরা অবশ্য গোলমুখ খুলতে ব্যর্থ। পাঞ্জাব প্রেসিং গেমে মুম্বইকে সমস্যায় ফেলে দেয়। মাঝমাঠ নিয়েই বেশি সমস্যায় পড়ে মুম্বই। প্রথমার্ধের ইনজুরি টাইমে এজেকিয়েল ভিদাল এগিয়ে দেন পাঞ্জাবকে। লুকা মাজসেনের থেকে বল পেয়ে গোল করেন তিনি।

মুম্বই সিটি এফসি সমতা ফেরানোর জন্য উদ্যোগী হলেই ফের ধাক্কা খায়। ফিলিপ মারজলাককে ফাউল করা হলে পেনাল্টি পায় পাঞ্জাব। অধিনায়ক লুকা মাজসেন পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। দুই গোলে পিছিয়ে পড়ায় দলে রদবদল করে মুম্বই।

ব্র্যান্ডন ফার্নান্ডেজ ও নৌফল পিএনকে নামানো হয় ছাংতে ও বিপিনের পরিবর্ত হিসেবে। মিডফিল্ডার জন টোরালের শট পোস্টে লাগায় হতাশা বাড়তে থাকে মুম্বইয়ের। বিশেষ করে বলের নিয়ন্ত্রণ বেশিরভাগ রাখা সত্ত্বেও কাঙ্ক্ষিত গোলটি আসছিল না।

এরপর ৮৪ মিনিটে মুশাগা বাকেঙ্গার গোল মুম্বইয়ের কফিনে শেষ পেঁরেকটি পুঁতে দেয়। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পাঞ্জাব এফসি উঠে এলো চার নম্বরে। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি রয়েছে দশে। পাঞ্জাবের পরের ম্যাচ দিল্লিতে ডিসেম্বরের ৬ তারিখ মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+