ISL 2024-25: মোহনবাগান সুপার জায়ান্ট জয়ের সরণিতে ফিরতে মরিয়া, হারের হ্যাটট্রিক বাঁচানোর লড়াইয়ে পাঞ্জাব এফসি
ISL 2024-25: আইএসএলে কাল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও পাঞ্জাব এফসি। দুই দলই জয়ে ফিরতে মরিয়া।
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট আগের ম্যাচে ১-২ গোলে এফসি গোয়ার কাছে হেরেছে। পাঞ্জাব এফসি জামশেদপুর এফসি-র কাছে ১-২ এবং ইস্টবেঙ্গলের কাছে ২-৪ গোলে হেরে সাতে নেমে গিয়েছে।

দলগত সংহতিতে ভর করেই পাঞ্জাব বধ সারতে চান মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মোলিনা। গ্রেগ স্টুয়ার্ট, আশিক কুরুনিয়ান ও দিমিত্রি পেত্রাতসকে ছা়ড়াই কালকের ম্যাচে নামতে হচ্ছে সবুজ মেরুনকে। শুভাশিস বোসের চোট থাকলেও তিনি খেলতে পারেন মুখে মাস্ক পরে।
মোলিনার কথায়, দু-একজনের উপর গোল করার দায়িত্ব ছাড়া যায় না। পুরো দলেরই দায়িত্ব গোল করা। একসঙ্গে ডিফেন্স করতে হবে, একসঙ্গে আক্রমণে যেতে হবে। ট্রানজিশন থেকে সেট পিস- সব একসঙ্গে করতে হবে। মোলিনা বলেন, আমার কাছে সকলেই গুরুত্বপূর্ণ, সকলের পারফরম্যান্সেই আমি খুশি। সকলের উপরই ভরসা রাখি।
তিন তারকার বিকল্পও তাঁর তৈরি বলে জানান মোলিনা। জেমি ম্যাকলারেন ও জেসন কামিংসকে শুরু থেকে নামাতে পারেন তিনি। সাহাল আবদুল সামাদ, মনবীর সিং, সুহেল ভাটের মতো ফুটবলাররা আছেন। সবমিলিয়ে দিল্লি থেকে পুরো তিন পয়েন্ট ঘরে তুলতে চান মোলিনা।
এফসি গোয়ার কাছে হারের ধাক্কা কাটিয়ে পাঞ্জাব এফসি ম্যাচেই জয়ে ফেরার বিষয়ে প্রত্যয়ী সবুজ মেরুন কোচ। প্রতিপক্ষকে সমীহ করছেন। ডুরান্ড কাপে সাডেন ডেথে পাঞ্জাবকে হারিয়ে সেমিফাইনালে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এখন অবশ্য তার চেয়েও পাঞ্জাবের দল ভালো।
গোলমেশিন ম্যাকলারেন ফের গোল পাবেন বলে আশা মোলিনার। মাঝমাঠে সাহালের পারফরম্যান্সেও তিনি খুশি। বাগানের স্প্যানিশ সেন্টার ব্যাক আলবার্তো রদ্রিগেজ বলেন, অ্যাওয়ে ম্যাচ কঠিনই হবে। পাঞ্জাব ভালো খেলছে। লুকা মাজসেনও ভালো, তাঁকে আটকানোর চেষ্টা করব। আগের ম্যাচের ভুল-ত্রুটি শুধরে ক্লিনশিট বজায় রাখাই লক্ষ্য।
টানা দুটি ম্যাচ হারলেও চিন্তিত নন পাঞ্জাব এফসির হেড কোচ পানাজিওতিস দিলমপেরিস। ফুটবলারদের পাশে থেকে তিনি বলেন, কালকের ম্যাচের জন্য প্ল্যান রেডি। মাঠেই তার প্রতিফলন দেখা যাবে। কোনও চাপ বা স্ট্রেস নেই। আমরা আত্মবিশ্বাসী হয়েই কাল মাঠে নামব। একই আত্মবিশ্বাসের সুর শোনা গেল মিডফিল্ডার মাংলেনথাং কিপজেনের কথাতেও। কাল বক্সিং ডে-তে খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications