ISL 2024-25: আইএসএল অভিষেকেই হার মহমেডানের, শেষ লগ্নের গোলে জয় নর্থইস্ট ইউনাইটেডের

ISL 2024-25: নিজের দমে আইএসএলে উত্তরণের বার্তা দেওয়া টিফো নিয়ে হাজির ছিলেন ভক্তরা। যদিও আইএসএলে অভিষেক স্মরণীয় হলো না মহমেডান স্পোর্টিংয়ের।

কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে একাধিক সুযোগ নষ্টের খেসারৎ দিয়ে ইনজুরি টাইমের গোলে হেরে গেল নর্থইস্ট ইউনাইটেড এফসির কাছে। আই লিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ডুরান্ড কাপজয়ীদের জেতালেন আলাদিন আজারাই।

ISL 2024-25

শুরুতে সাবধানী থাকলেও ম্যাচের সময় যত গড়াতে থাকে ততই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দলই। আক্রমণ, প্রতি-আক্রমণে গোল করার সুযোগ তৈরি করলেও গোলমুখ খুলতে পারনি কোনও দলই। ৫ মিনিটে মহমেডানের আলেক্সিস গোমেজের প্রয়াস বিপন্মুক্ত করেন গুরমিত সিং। ২০ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন নর্থইস্টের গিলেরমো ফার্নান্দেজ।

দুই দলই গোলের সুযোগ তৈরি করছিল, কিন্তু গোলমুখ খুলতে পারছিল না। ৩৬ মিনিটে জিতিন এমএসের একটি শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ৪০ মিনিটে ভালো সুযোগ তৈরি করেছিলেন গোমেজ। কিন্তু অফ-সাইডে থাকা লালরেমসাঙ্গা ফানাই গোমেজের ক্রস মিস করেন। বিরতিতে ফল ছিল গোলশূন্য।

এবারের আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট দুই গোলে এগিয়ে থেকেও ড্র করেছে। ইস্টবেঙ্গল নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়েছে। প্রথম ম্যাচ থেকে তিন পয়েন্ট ঘরে তুলতে না পেরে খালি হাতে ফিরল মহমেডানও। যদিও বল দখলের লড়াইয়ে তারা টেক্কা দিয়েছে নর্থইস্টকে।

দ্বিতীয়ার্ধেও মহমেডান ভুগতে থাকে ফিনিশিংয়ের দুর্বলতায়। অন্যদিকে, জিতিন এমএস ৬০ ও ৬৫ মিনিটে গোল করার পরিস্থিতি তৈরি করলেও প্রথম ক্ষেত্রে বল বাইরে মারেন, দ্বিতীয় প্রয়াসটির ক্ষেত্রে তাঁর শট বারের উপর দিয়ে চলে যায়। এরপরেও দুই দলের ফুটবলাররাই একাধিক সুযোগ নষ্ট করেন।

আন্দ্রে চের্নিশভের প্রশিক্ষণাধীন সাদা কালো শিবিরের জার্সি গায়ে এদিন নজর কাড়লেন আলেক্সিস গোমেজ। যদিও গোল করতে পারেননি তিনি। অন্যদিকে, নর্থইস্টকে দুটি ভালো গোলের সুযোগ তৈরি করে দিয়ে নজর কাড়লেন জিতিন এমএস।

যদিও ম্যাচে ফারাক গড়ে দিলেন দুই পরিবর্ত ফুটবলারই। নির্ধারিত নব্বই মিনিটেও ম্যাচ গোলশূন্য ছিল। ডেডলক ভাঙে ইনজুরি টাইমের চার মিনিটের মাথায়। দুই পরিবর্ত ফুটবলারই নর্থইস্টকে জেতালেন। থই সিংয়ের অ্যাসিস্টে গোল করেন আজারাই। মহমেডানের পরবর্তী ম্যাচ শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে। নর্থইস্টের পরবর্তী ম্যাচ ২৩ সেপ্টেম্বর মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। ফলে আইএসএলের প্রথম ম্যাচের পর বলাই যায়, কলকাতার তিন প্রধানই প্রত্যাশিত ফলাফল সুনিশ্চিত করতে পারল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+