MBSG vs MCFC, ISL 2024-25: মুম্বই সিটি ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু মোহনবাগান SG-র, নেই ম্যাকলারেন

MBSG vs MCFC, ISL 2024-25: কাল থেকে শুরু হয়ে যাচ্ছে আইএসএল। বিবেকানন্দ যুবভারতীয় ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টের সামনে মুম্বই সিটি এফসি।

খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮-৩ চ্যানেলে বাংলা ধারাবিবরণী-সহ। এ ছা়ড়া স্পোর্টস ১৮ খেল, স্পোর্টস ১৮-২ হিন্দি, স্পোর্টস ১৮-১ এসডি ও এইচডি-তে ইংরেজিতে। জিও সিনেমা অ্যাপে বাংলা, হিন্দি, ইংরেজি ও মালয়ালম ধারাভাষ্য-সহ।

MBSG vs MCFC ISL 2024-25 SG-

আইএসএলে এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ১০ বার। তার মধ্যে ৭ বার জিতেছে মুম্বই সিটি এফসি, দুটি ম্যাচ ড্র হয়েছে। সবুজ মেরুন জয় পেয়েছে ১ বার। গত বছর প্রথম দ্বৈরথে পরাস্ত হলেও ফিরতি সাক্ষাতে মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড জেতে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে ফাইনালে ১-৩ গোলে মুম্বইয়ের কাছে হেরেছিল বাগান।

মোহনবাগান হেড কোচ হোসে মোলিনা গোলের জন্য ভরসা করবেন দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস, গ্রেগ স্টুয়ার্টদের উপর। জেমি ম্যাকলারেনের চোট থাকায় তিনি অনিশ্চিত প্রথম ম্যাচে। স্প্যানিশ সেন্টার ব্যাক আলবার্তো রদ্রিগেজ রক্ষণভাগে ভরসা জোগাবেন বলে আশা। রয়েছেন টম অলড্রেডও।

মুম্বই সিটি থেকে মোহনবাগান সুপার জায়ান্টে এসেছেন আপুইয়া। চোট সারিয়ে ফিরছেন আশিক কুরুনিয়ান। বিশাল কাইথ, মনবীর সিং, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, শুভাশিস বোস, আশিস রাই, সাহাল আবদুল সামাদরা ছন্দেই আছেন।

গত মরশুমে আইএসএলের মাঝামাঝি মুম্বই সিটিতে যোগ দিয়েছিলেন হেড কোচ পিটার ক্রাতকি। রাহুল ভেকে, আপুইয়া, আলবার্তো নগুয়েরা, জর্জ পেরেইরার মতো ফুটবলাররা এবার নেই। ফলে নতুন করে রণকৌশল সাজাতে হচ্ছে ক্রাতকিকে।

গোলকিপার হিসেবে বাছতে হবে টিপি রেহনেশ ও ফুরবা লাচেনপার মধ্যে একজনকে। আক্রমণভাগে ভরসা লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রমপ্রতাপ সিং, বিপিন সিংরা। সেই সঙ্গে আছেন গ্রিক স্ট্রাইকার নিকোলাওস কারেলিস। দিয়াজের বিকল্প ভেবেই তাঁকে আনা। রক্ষণ ও মাঝমাঠে ক্রাতকি কাদের নামান সেটাই দেখার।

মোহনবাগান এসজি কোচ হোসে মোলিনা বলেন, ডুরান্ড কাপ অতীত। আইএসএলে সম্পূর্ণ নতুনভাবে শুরু করছি। বড় দলের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি ভালোই হয়েছে। ফুটবলাররা আত্মবিশ্বাসী। ক্রমশ উন্নতি করছেন সকলে। তিন পয়েন্ট নিশ্চিত করার লক্ষ্যেই আমরা মাঠে নামব।

মোলিনার কথায়, মুম্বই সিটি এফসির দল এবার অনেকটাই নতুন। আমিও এই ক্লাবে নতুন। গত বছর মুম্বইয়ের কয়েকটি ম্যাচ দেখেছি। প্রতিপক্ষের চেয়ে নিজের দল নিয়েই ভাবি বেশি। যেমন কালকের ম্যাচের পর পরের ম্যাচ নিয়ে রণকৌশল স্থির করব। ম্যাচ ধরে ধরেই এগোতে চাই।

রদ্রিগেজ কালকের ম্যাচের জন্য ফিট হলেও ম্যাকলারেন ফিট হননি বলে জানিয়েছেন মোলিনা। তিনি মনে করেন, ছয় সপ্তাহের প্রস্তুতিতে দল ডুরান্ড কাপে যা খেলেছে তাতে খুশি। তবে উন্নতি করতে হবে আরও। খেলোয়াড়দের আন্তরিকতা, অধ্যবসায়ে খুশি মোলিনা। তবে তিনি মনে করেন, কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেললে ভালো হতো। আরও কিছুটা অনুশীলনের দরকার ছিল।

মুম্বই সিটি এফসি কোচ পিটার ক্রাতকির কথায়, আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। কারেলিস খুব ভালো প্লেয়ার। নেতৃত্ব দেওয়ার গুণও রয়েছে। খুব পরিশ্রমী। ভারতীয় ও বিদেশি ফুটবলারদের নিয়ে খুশি ক্রাতকি। তিনি বলেন, মোহনবাগান এসজি ম্যাচ দিয়ে শুরুর চেয়ে ভালো কিছু হয় না। ওদের সমর্থক অনেক থাকবেন। শক্তিশালী দলের বিরুদ্ধে ভালো প্রস্তুতি নিয়ে ইতিবাচকভাবেই শুরু করতে চাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+