ISL 2024-25: আইএসএলে হায়দরাবাদকে হারাল জামশেদপুর, দখলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান
ISL 2024-25: আইএসএলে হায়দরাবাদ এফসিকে হারিয়ে দিল জামশেদপুর এফসি। ম্যাচটি ছিল জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে। খেলার ফল ২-১।
ম্যাচের প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে ছিল জামশেদপুর এফসি। দ্বিতীয়ার্ধে হায়দরাবাদ ব্যবধান কমালেও অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট সুনিশ্চিত করতে পারেনি।

ম্যাচের শুরুর দিকে দুই দলই একে অপরকে মেপে নিতে চাইছিল। ম্যাচে উল্লেখযোগ্য প্রথম আক্রমণটি তুলে এনেছিল জামশেদপুর। ইমরান খান ক্রস বাড়ালেও প্রতিপক্ষের অর্ধে বলটি ধরার মতো জায়গায় পৌঁছতে পারেননি মহম্মদ সানান। এরপর হায়দরাবাদও আক্রমণ তুলে আনে, তবে গোলমুখ খুলতে পারেনি।
২৯ মিনিটে রেই তাচিকাওয়ার গোলে এগিয়ে যায় জামশেদপুর এফসি। ইমরানের শট পোস্টে প্রতিহত হতেই সুযোগসন্ধানী তাচিকাওয়া প্রতিপক্ষের জালে বল জড়াতে কোনও ভুল করেননি। এর মিনিট পাঁচেক পর জাপানি মিডফিল্ডার আরও একটি গোল করার সুযোগ করেছিলেন। তাঁর গোলার মতো শট বাঁচান অর্শদীপ সিং।
মিনিট খানেক পর সানানও তিন কাঠিতে বল রাখতে পারেননি। সমতা ফেরাতে যখন হায়দরাবাদ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, তখনই প্রথমার্ধের ইনজুরি টাইমে জর্ডন মারের গোলে ব্যবধান বাড়ায় জামশেদপুর। সানানের থেকে বল পেয়ে তিনি হায়দরাবাদের গোলকিপারের নাগাল এড়িয়ে গোল করেন।
দ্বিতীয়ার্ধে অবশ্য ইতিবাচকভাবেই খেলা শুরু করে হায়দরাবাদ এফসি। তার সুফলও মেলে। ৫০ মিনিটের মাথায় গডার্ডের গোল। যদিও এরপর আর কোনও দলই গোল করতে পারেনি। এই ম্যাচ জেতায় ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এলো জামশেদপুর এফসি। লিগশীর্ষে থাকা বেঙ্গালুরু ফুটবল ক্লাবের থেকে তাদের পয়েন্ট মাত্র ১ কম। চতুর্থ ম্যাচে তৃতীয় পরাজয়ের ফলে ৪ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে হায়দরাবাদ এফসি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications