Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2024-25: আইএসএলে পয়েন্ট তালিকার তিনে জামশেদপুর, পরাস্ত পাঞ্জাব এফসি

ISL 2024-25: আইএসএলে হোম ম্যাচে পরাস্ত পাঞ্জাব এফসি। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ২-১ গোলে জয় ছিনিয়ে নিল জামশেদপুর এফসি।

যার ফলে জামশেদপুর আপাতত পয়েন্ট তালিকার তিন নম্বর জায়গাটি দখল করল। জামশেদপুরের হয়ে গোল দুটি করেন প্রতীক চৌধুরী ও জাভি হার্নান্দেজ। পুলগা ভিদাল পাঞ্জাবের একমাত্র গোলটি করেছেন।

ISL 2024-25

পাঞ্জাব এফসির একাদশে এদিন শুরু থেকে ছিলেন নিখিল প্রভু ও খৈমিংথাং লুংডিম। রণকৌশলেও বিশেষ পরিবর্তন আনেননি হেড কোচ পানাজিওতিস দিলম্পেরিস। জামশেদপুর এফসি এদিন পায়নি জর্ডন মারেকে। স্টিফেন এজেকে শুরুতে বেঞ্চেই রাখেন হেড কোচ খালিদ জামিল।

প্রথমার্ধে মাঝমাঠে আধিপত্য দেখিয়ে পাঞ্জাব এফসি গোলের সুযোগ তুলনামূলকভাবে বেশিই তৈরি করেছিল। চাপে রাখছিল জামশেদপুর রক্ষণকে। জামশেদপুর গোলরক্ষক আলবিনো গোমস ঝাঁপিয়ে পড়ে রুখে দেন লুকা মাজসেনের প্রয়াস। রিকি শাবংয়ের শটও তিনি বাঁচান।

প্রথমার্ধে গোলে ১০টি শট রেখেছিল পাঞ্জাব, টার্গেটে চারটি। তাতেই বোঝা যাচ্ছে, বেশ কয়েকটি আক্রমণ তুলে এনেও গোলমুখ খুলতে পারেনি পাঞ্জাব। কার্যত খেলার গতির বিরুদ্ধে ৪১ মিনিটে কর্নারে মাথা ছুঁইয়ে জামশেদপুরকে এগিয়ে দেন প্রতীক চৌধুরী। বলের ফ্লাইট আঁচ করতে পারেননি গোলকিপার মুহিত শাবির।

বিরতিতে এক গোলে এগিয়ে ছিল জামশেদপুর। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় জামশেদপুরকে ২-০ গোলে এগিয়ে দেন জাভি হার্নান্দেজ। এ ক্ষেত্রেও পাঞ্জাবকে গোলকিপারের ভুলের মাশুল দিতে হয়। শাবির বল ক্লিয়ার করতে গেলে বল পেয়ে যান স্প্যানিয়ার্ড, তা থেকে গোল করতে কোনও ভুল করেননি জাভি।

দুই গোলে পিছিয়ে পড়ার পর তেড়েফুঁড়ে আক্রমণ চালাতে থাকে পাঞ্জাব। যার সুফল মেলে। লুকা মাজসেনের শট গোমস বাঁচানোর পর অবশেষে ৫৮ মিনিটের মাথায় কাঙ্ক্ষিত গোলটি পায় পাঞ্জাব। পুলগা ভিদাল দুরন্ত গোল করে। পাঞ্জাব এরপরও সমতা ফেরানোর গোলটি পেতে প্রয়াস জারি রাখে। কিন্তু জামশেদপুর রক্ষণ আগলে প্রতি-আক্রমণে যাওয়ার রণকৌশল নিয়ে খেলতে থাকে।

ফলে শেষ অবধি সমতা ফেরাতে পারেনি পাঞ্জাব। মূল্যবান তিন পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার তিনে চলে গেল জামশেদপুর। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩১। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চারে বেঙ্গালুরু এফসি। দুইয়ে থাকা গোয়ার সঙ্গে জামশেদপুরের পয়েন্টের ব্যবধান কমে হলো ২। ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পাঞ্জাব নয়ে। ১ ফেব্রুয়ারি পাঞ্জাব এফসির সামনে বেঙ্গালুরু এফসি। পরের দিন এফসি গোয়ার বিরুদ্ধে নামবে জামশেদপুর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+