ISL 2024-25: আইএসএলের প্লে-অফ কার্যত পাকা হায়দরাবাদের, টানা ৫ ম্যাচ হারল মহমেডান
ISL 2024-25: আইএসএলে প্লে-অফ প্রায় পাকা করে ফেলল জামশেদপুর এফসি। আজ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহমেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে।
এই নিয়ে চলতি আইএসএলে দু-বারই হায়দরবাদের কাছে পরাস্ত হলো সাদা কালো ব্রিগেড। প্রথমার্ধে ঋত্ত্বিক দাসের গোলে এগিয়ে ছিল জামশেদপুর। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান নিখিল বার্লা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জামশেদপুর। দ্বিতীয় মিনিটেই ইমরান খানের পাস থেকে গোল করার পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন জর্ডন মারে। তাঁর শট সাদা কালো রক্ষণে প্রতিহত হয়। ৬ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় জামশেদপুর।
এ ক্ষেত্রেও ইমরানের ক্রসে মাথা ছুঁইয়েছিলেন মারে। তা প্রতিহত হলে বল পান জাভি হার্নান্দেজ। মহমেডান রক্ষণের জটলায় তাঁর প্রয়াসও জালে জড়ায়নি। যদিও সুযোগসন্ধানী ঋত্ত্বিক দাস গোল করে এগিয়ে দেন জামশেদপুরকে।
এর পরেও জাভি হার্নান্দেজ ও জাভি সিভেরিওরা মহমেডান রক্ষণের উপর লাগাতার চাপ বজায় রাখতে থাকেন। গোলের সুযোগও তৈরি হচ্ছিল। দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ পেয়েছিল জামশেদপুর। সারা ম্যাচে তারা যেখানে টার্গেটে ৮টি শট রেখেছে, সেখানে মহমেডানের ক্ষেত্রে এই সংখ্যা মাত্র ২।
দ্বিতীয়ার্ধে জামশেদপুর কোচ খালিদ জামিল কয়েকটি পরিবর্তন করেন। তার সুফলও মেলে। পরিবর্ত হিসেবে নামা নিখিল ইমরানের অ্যাসিস্টে জামশেদপুরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। শেষ অবধি স্কোরলাইন অপরিবর্তিতই থাকে।
এদিনের জয়ের সুবাদে ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তিনে উঠে এলো জামশেদপুর এফসি। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এফসি গোয়া। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহনবাগান সুপার জায়ান্ট। মহমেডান রয়েছে পয়েন্ট তালিকায় সকলের নীচে। ২১ ম্যাচে ১৪তম পরাজয়ে তাদের ঝুলিতে মাত্র ১১ পয়েন্ট।












Click it and Unblock the Notifications