ISL 2024-25: মোহনবাগান সুপার জায়ান্ট লিগ শিল্ডের আরও কাছে! ম্যাকলারেনের জোড়া গোল, চূর্ণ কেরল

ISL 2024-25: আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট লিগ শিল্ডের আরও কাছে পৌঁছে গেল। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হোসে মোলিনার দল জয় পেল ৩-০ গোলে।

ফলে লিগ শিল্ড জয় আর এক ধাপ দূরে। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে এফসি গোয়া।

ISL 2024-25

আইএসএলে এই নিয়ে ১০ বার মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ও কেরালা ব্লাস্টার্স এফসি। বাগান পেল অষ্টম জয়, একটিতে জিতেছে কেরল, একটিতে ড্র। ম্যাচের প্রথমার্ধেই জেমি ম্যাকলারেন দুটি গোল করে মোহনবাগান সুপার জায়ান্টকে ২-০ গোলে এগিয়ে রাখেন।

দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে শেষ অবধি ৩-০ গোলে জিতে তিন পয়েন্ট ঘরে তুলল মোহনবাগান সুপার জায়ান্ট। টানা চারটি ম্যাচে জয় ছিনিয়ে। প্রথমার্ধেই তুলনামূলক বেশি ভালো খেলল বাগান। এই অর্ধই বুঝিয়ে দিচ্ছিল কেন বাগান শীর্ষে, কেনই বা দুই দলের মধ্যে এতটা ফারাক।

প্রথম গোলটির ক্ষেত্রে দায়ী কেরলের গোলরক্ষক সচিন সুরেশ। শরীরের ভারসাম্য রাখতে না পেরে তিনি পড়ে যান। যার ফলে গোল করতে আরও সুবিধা হয়ে যায় ম্যাকলারেনের। কেরলের রক্ষণভাগের ফুটবলারদের কাটিয়ে লিস্টন কোলাসো বল বাড়িয়েছিলেন অরক্ষিত ম্যাকলারেনকে।

দ্বিতীয় গোলটির ক্ষেত্রে অবশ্য সুরেশের কিছুই করার ছিল না। ম্যাচের ৪০ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে যায় সবুজ মেরুন। ম্যাচে ৬৬ শতাংশ বলের দখল ছিল কেরালা ব্লাস্টার্সের। তবে আমউইয়া, কোরু সিংরা একটিও গোল করতে পারেননি। বেশ কয়েকটি ভালো ক্লিয়ারেন্স করেন শুভাশিস বোস। তিন কাঠির নীচে বিশাল কাইথও ছিলেন দুর্ভেদ্য।

ম্যাচের ৬৬ মিনিটে আলবার্তো রদ্রিগেজ বাগানের তৃতীয় গোলটি করে যান। এই জয়ের ফলে মোহনবাগান সুপার জায়ান্টের হলো ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এফসি গোয়া। ২০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আটে কেরালা ব্লাস্টার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+