ISL 2024-25: মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ দেখা যাবে বিনামূল্যে! কোন দ্বৈরথ নিয়ে বড় ঘোষণা গোয়েঙ্কার?
ISL 2024-25: মোহনবাগান সুপার জায়ান্ট চলতি বছর নিজেদের শেষ হোম ম্যাচটি স্মরণীয় করে রাখল দুরন্ত জয় দিয়ে। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পরও ১০ মিনিটের ঝড়ে জোড়া গোলের সৌজন্যে।
কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে ৩-২ গোলে জেতার পরই বড় ঘোষণা করে দিলেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

২০২৫ সালে মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম ম্যাচ ২ জানুয়ারি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। গোয়েঙ্কা জানান, সেই ম্যাচ বিনামূল্যে দেখে পারবেন সমর্থকরা। কেরলের বিরুদ্ধে পিছিয়ে পড়ার পরও দলের জেতার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন বলে দাবি করেন গোয়েঙ্কা।
Our chairman @DrSanjivGoenka has a special gift for the new year! 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/4cMGTqYak5
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 14, 2024
মোহনবাগান সুপার জায়ান্ট যে ছন্দে রয়েছে তাতে বাড়ছে লিগ শিল্ড জয়ের সম্ভাবনা। চাপের মুখেও দলের অদম্য মনোভাবের প্রশংসাও শোনা গিয়েছে গোয়েঙ্কার বক্তব্যে। সমর্থকদের মতো তিনিও আশাবাদী লিগ শিল্ড জেতার বিষয়ে। বললেন, ফিঙ্গার ক্রসড।
মোহনবাগান সুপার জায়ান্ট বিরতিতে ১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ১-২ গোলে পিছিয়ে পড়ে। তারপর গোল আসে ৮৬ ও ৯৫ মিনিটের মাথায়। পরিত্রাতা হয়ে দাঁড়ান জেসন কামিংস ও আলবার্তো রদ্রিগেজ। জয়ে খুশি হলেও দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট নন হেড কোচ হোসে মলিনা।
মলিনার কথায়, জিততে পেরে ভালো লাগছে। কিন্তু আমরা ভালো খেলতে পারিনি। দিনটা আমাদের ছিল না। এই ম্যাচেই সম্ভবত সবচেয়ে খারাপ পারফরম্যান্স হয়েছে। যথেষ্ট ভালো খেলেছে কেরালা। প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে।
তবে তাঁর দলের ফুটবলাররা যেভাবে লড়াই চালিয়েছেন তাতে খুশি বাগানের হেড কোচ। তাঁর কথায়, ছেলেরা শেষ পর্যন্ত চেষ্টা করেছেন। সফল হয়েছেন। এটাই সবচেয়ে ভালো দিক। শেষ অবধি হাল না ছাড়া আমাদের দলের ইতিবাচক দিক। ভুল পাস খেলা-সহ কিছু ভুল হয়েছে। তা অস্বাভাবিক নয়। তবে আমাদের টিম স্পিরিট দারুণ।
মলিনার কথায়, কেরালা ব্লাস্টার্স প্রথম গোলটি পেয়েছে আমাদেরই ভুলে। দ্বিতীয় গোলের ক্ষেত্রে বলটি গোলকিপার বিশাল কাইথের হাত থেকে ফস্কে গিয়েছিল। তবে বিশাল যে বড় মাপের গোলকিপার, তার প্রমাণ এই ম্যাচেও দিয়েছেন। উন্নতি করতে হবে। টিম স্পিরিটে খুশি। ফুটবলারদের উপর আস্থা রয়েছে, আরও ভালো খেলা সম্ভব।
আলবার্তোর জয়সূচক গোল প্রসঙ্গে মলিনা বলেন, আলবার্তো সকলকে চমকে দিয়েছেন। দারুণ ফিনিশিং। ওঁর জন্য, দলের জন্য ভালো লাগছে। দলের লড়াকু মনোভাব খুব ভালো। সৌভাগ্য আমরা জিততে পেরেছি। আশিকও খুব ভালো খেলেছেন। দুটো অসাধারণ ক্রস বাড়িয়েছেন। ঠান্ডা মাথার প্লেয়ার। চোটের জন্য মাঝেমধ্যে সমস্যা হয়।
দিমিত্রি পেত্রাতস, জেমি ম্যাকলারেনদের প্রশংসা করে মলিনা বলেন, সাহালও ভালো খেলার চেষ্টা করছেন, আরও ভালো করতে হবে। আপুইয়া, লিস্টন, মনবীররাও ভালো খেলেছেন। বাগানের পরবর্তী ম্যাচটি অ্যাওয়ে, শুক্রবার এফসি গোয়ার ঘরের মাঠে।
মলিনা বলেন, গোয়ার কাছে যদি হারিও তাহলেও আমরা সব ম্যাচ জিতে লিগ শিল্ড জিততে পারব। ফলে গোয়া ম্যাচ নয়, সব ম্যাচই গুরুত্বপূর্ণ। পরের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে বলে সেই ম্যাচটি আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলে সেটি ছাড়া অন্য কিছু নিয়ে এখন ভাবছি না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications