ISL Playoffs: আইএসএল ফাইনাল ১২ এপ্রিল, মোহনবাগান সুপার জায়ান্ট-সহ ৬ দলের প্লে-অফের ম্যাচগুলি কবে?
ISL Playoffs: আইএসএলের প্লে-অফ শুরু হয়ে যাবে চলতি মাসের শেষেই। আজই প্লে-অফের সূচি জানিয়ে দেওয়া হলো আইএসএল কর্তৃপক্ষের তরফে।
ফাইনালের দিন ধার্য হয়েছে ১২ এপ্রিল। ২৯ মার্চ থেকে শুরু হয়ে যাবে প্লে-অফ।

মোহনবাগান সুপার জায়ান্ট এবার ইতিহাস গড়েছে। টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জিতেছে সবুজ মেরুন। এমন নজির আগে কোনও দল স্থাপন করতে পারেনি। হোসে মোলিনার দলের এবার লক্ষ্য ফের ট্রফি ঘরে তোলা। ফলে ১২ এপ্রিল আরও একবার সবুজ মেরুন ইতিহাস গড়তে পারে কিনা সেদিকে সকলের নজর।
আইএসএলের প্লে-অফে মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়াও উঠেছে এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি ও মুম্বই সিটি এফসি। আইএসএলের লিগ পর্বের খেলাগুলি শেষ হয়েছিল ১২ মার্চ। নক-আউট পর্বের দিন ধার্য হয়েছে ২৯ ও ৩০ মার্চ।
সেমিফাইনাল হবে দুই লেগে, হোম ও অ্যাওয়ে ভিত্তিতে। এপ্রিলের ২ ও ৩ এবং ৬ ও ৭ তারিখ। ফাইনাল পড়েছে শনিবার ১২ এপ্রিল। ফলে আইপিএলের মধ্যেই নির্ধারিত হয়ে যাবে আইএসএলের চ্যাম্পিয়ন দলের নাম। মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়ার সেমিফাইনালের প্রতিপক্ষ নির্ধারিত হবে ২৯ ও ৩০ মার্চ।
মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়া প্রথম দুটি স্থান অধিকার করায় সরাসরি সেমিফাইনাল খেলবে। ২৯ মার্চ বেঙ্গালুরু এফসি নিজেদের মাঠে প্রথম নক-আউট ম্যাচে মুখোমুখি হবে মুম্বই সিটি এফসির। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনাল খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে।
দ্বিতীয় নক-আউট ম্যাচে ৩০ মার্চ নর্থইস্ট ইউনাইটেড এফসি নিজেদের মাঠে মুখোমুখি হবে জামশেদপুর এফসির। এই ম্যাচে যারা জিতবে তারা মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে এপ্রিলের ৩ ও ৭ তারিখ।
এফসি গোয়ার সেমিফাইনাল পড়েছে এপ্রিলের ২ ও ৬ তারিখ। মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়া সেমিফাইনালের প্রথম লেগ খেলবে প্রতিপক্ষের মাঠে, দ্বিতীয় লেগ নিজেদের মাঠে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications