ISL 2024-25: পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন এফসি গোয়ার, ৬ গোলের দ্বৈরথে রুখে দিল নর্থইস্ট ইউনাইটেড এফসিকে

ISL 2024-25: আইএসএলে আজ ছয় গোলের ম্যাচে টানটান লড়াই। পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন এফসি গোয়ার। রুখে দিল নর্থইস্ট ইউনাইটেড এফসিকে।

ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এদিন এফসি গোয়া বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যাচটি ৩-৩ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। গোয়ার আর্মান্দো সাদিকু ও নর্থইস্টের নেস্তর আলবিয়াচ জোড়া গোল করেন।

ISL 2024-25

খেলা শুরুর ৬ মিনিটের মধ্যেই নর্থইস্ট এগিয়ে যায় আলবিয়াচের গোলের সৌজন্যে। প্রথমার্ধের ইনজুরি টাইমে আর্মান্দো সাদিকু পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। ফলে প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে দুই দলই ২টি করে গোল করে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ২ মিনিট পরেই সাদিকুর গোলে এগিয়ে যায় এফসি গোয়া। যদিও এর মিনিট চারেক পরেই আলবিয়াচের দ্বিতীয় গোলের সৌজন্যে ম্যাচ ২-২ করে ফেলে নর্থইস্ট ইউনাইটেড এফসি। আলাদিন আজারাইয়ের গোলে ৫৬ মিনিটের মাথায় ৩-২ গোলে এগিয়ে যায় নর্থইস্ট।

নর্থইস্ট যখন অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট ঝুলিতে পোরার স্বপ্ন দেখছে, তখনই ফের নাটকীয় পালাবদল। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের চার মিনিটের মাথায় বোরহা হেরেরার গোলে সমতা ফেরায় এফসি গোয়া। ম্যাচের শেষ লগ্নে নর্থইস্টের রবিন যাদব ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

এই ম্যাচ ড্র হওয়ার ফলে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে চলে এলো এফসি গোয়া। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়েই পাঁচে নর্থইস্ট ইউনাইটেড এফসি। ফলে ষষ্ঠ স্থানে নেমে গেল কেরালা ব্লাস্টার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+