ISL 2024-25: আইএসএলে হ্যাটট্রিকের লক্ষ্যে হায়দরাবাদ অভিযানে ইস্টবেঙ্গল, একাদশে থাকতে পারেন কারা?

ISL 2024-25: আইএসএলে প্রথমবার জয়ের হ্যাটট্রিক নিশ্চিত করতে কাল হায়দরাবাদ এফসির মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। হায়দরাবাদের জিএমএসি বালাযোগী স্টেডিয়ামে ম্যাচ বিকেল ৫টা থেকে।

আগে তিনবার টানা দুটি ম্যাচ আইএসএলে জিতেছে লাল হলুদ। তবে জয়ের হ্যাটট্রিক হয়নি। পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গল আছে ১১-তে, ১২ নম্বরে হায়দরাবাদ।

ISL 2024-25

আইএসএলে পারস্পরিক দ্বৈরথে চারটিতে জিতেছে হায়দরাবাদ, দুটিতে ইস্টবেঙ্গল। দুটি ড্র। তবে গত মরশুমে হায়দরাবাদ এফসিকে দু-বারই হারিয়েছিল লাল হলুদ। শেষ ৯টি অ্যাওয়ে ম্যাচের মধ্যে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধেই গোল হজম করেনি ইস্টবেঙ্গল। কালও তেমনটা হলে আইএসএলে প্রথমবার টানা ২টি ম্যাচে ক্লিন শিট বজায় রাখতে পারবে অস্কার ব্রুজোর দল।

এবারের আইএসলে টানা সাতটি ম্যাচে জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। তবে কোচ বদলের পর অবস্থা ধীরে হলেও কিছুটা বদলেছে। গত পাঁচটির মধ্যে জয় এসেছে চারটিতে। জামশেদপুর এফসি, পাঞ্জাব এফসিকে হারানোর পর টানা তৃতীয় জয় ছিনিয়ে নিতে বদ্ধপরিকর লাল হলুদ।

কার্ড সমস্যায় ইস্টবেঙ্গল এই ম্যাচে পাচ্ছে না ডিফেন্ডার ভিক্টর ইউস্তেকে। মাদিহ তালাল তো হাঁটুর চোটের কারণে পুরো মরশুম থেকেই ছিটকে গিয়েছেন। সল ক্রেসপো জানুয়ারির মাঝামাঝির আগে ম্যাচ খেলতে পারবেন না। ডিফেন্ডার মহম্মদ রাকিপেরও চোট সমস্যা বাড়িয়েছে।

বিদেশিদের মধ্যে পাওয়া যাচ্ছে দিমিত্রিয়স দিয়ামান্তাকস, ক্লেটন সিলভা ও হিজাজি মাহেরকে। গোলকিপার প্রভসুখন গিল ভালো ফর্মে আছেন। আনোয়ার আলি, পিভি বিষ্ণু, শৌভিক চক্রবর্তী, নন্দকুমার সেকর, ডেভিড, জিকসন সিংরা অস্কারের ভরসা। রাকিপের জায়গায় নামানো হতে পারে প্রভাত লাকরা বা নিশু কুমারকে। ইউস্তের জায়গায় আনোয়ার।

ভারতীয় তরুণ ফুটবলারদের উপর আস্থা রয়েছে অস্কারের। লাল হলুদের হেড কোচ খুশি অধিনায়ক ক্লেটন ছন্দ ফিরে পাওয়ায়। অস্কার বলেন, হায়দরাবাদ ভালো দল। তবে ধারাবাহিকতার অভাব থাকতে পারে। কয়েক সপ্তাহ ধরে ওরা ভালো খেলার চেষ্টা করছে। রক্ষণে কিছুটা সমস্যা আছে। তবে আগের ম্যাচে হায়দরাবাদ ভালো খেলেছে। দুর্বল ভাবছি না। তবে জয় দিয়েই বছর শেষ করতে চাই।

ডেভিড পাঞ্জাব ম্যাচে গোল করে আত্মবিশ্বাসী। তাঁর কথায়, আই লিগ থেকে আইএসএলে এসে মানিয়ে নেওয়য়া কঠিন ছিল। দিমি, ক্লেটনদের মতো ভালো ফুটবলাররা রয়েছেন। তাঁদের সাহায্য পাচ্ছি। আরও ম্যাচ খেলে গোল পেতে চাই। আগের ম্যাচে গোল করেছি, সেটাই সেরা ম্যাচ। হায়দরাবাদেও গোল করার চেষ্টা চালাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+