ISL 2024-25: ইস্টবেঙ্গলে চোট ও অসুস্থতার সমস্যা, গোয়ার ক্লান্তি! আইএসএলে প্রথম জয়ের সন্ধানে দুই দলই

ISL 2024-25: আইএসএলে প্রথম দুটি অ্যাওয়ে ম্যাচে হারের পর কাল প্রথম হোম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল হলুদের প্রতিপক্ষ এফসি গোয়া।

ডেঙ্গি আক্রান্ত হওয়ায় আপাতত কিছুদিন সাউল ক্রেসপোকে পাবে না ইস্টবেঙ্গল। আইএসএলে কখনও নিজেদের প্রথম হোম ম্যাচেও জয়ের স্বাদ পায়নি লাল হলুদ। কাল তাই চাকা উল্টোদিকে ঘোরানোর চ্যালেঞ্জ কার্লেস কুয়াদ্রাতের দলের।

ISL 2024-25

কোচিতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ১-২ গোলে পরাস্ত হয়েছিল ইস্টবেঙ্গল। এফসি গোয়া জয়ের সরণিতে ফিরতে চাইছে আগের ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর। কাল ইস্টবেঙ্গল জিতলে আইএসএলে টানা দ্বিতীয় হোম ম্যাচ জিতবে লাল হলুদ।

কেন না, গত আইএসএলে এপ্রিলে নিজেদের শেষ হোম ম্যাচে ইস্টবেঙ্গল ২-১ গোলে হারিয়েছিল বেঙ্গালুরু এফসিকে। যদিও চলতি আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর কাছে হারে কুয়াদ্রাতের প্রশিক্ষণাধীন দল। তারপর কেরালার কাছে হার। জোড়া অ্যাওয়ে ম্যাচে হারার পর প্রথম হোম ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী ইস্টবেঙ্গল।

আইএসএলে পারস্পরিক আটি সাক্ষাতে এফসি গোয়া জিতেছে ৫টিতে, ইস্টবেঙ্গলের জয় ১টিতে, দুটি ম্যাচ ড্র হয়েছে। এফসি গোয়া প্রতি ম্য়াচেই গোল করেছে। শুধু একটি ম্যাচেই তাদের কোনও গোল হজম করতে হয়নি। শেষ চারটি পারস্পরিক দ্বৈরথের সব কটি থেকেই তিন পয়েন্ট নিশ্চিত করেছে গোয়া।

এবারের আইএসএলে ইস্টবেঙ্গলে দিমিত্রি দিয়ামান্তাকোস, নওরেম মহেশ সিং, নন্দকুমার সেকররা থাকলেও ২ ম্যাচে একমাত্র গোলটি করেছেন পিভি বিষ্ণু। চোটের কারণে কাল দিয়ামান্তাকোসকে নামাবেন না কুয়াদ্রাত। কেরালা ব্লাস্টার্সের চেয়ে বেশি শট টার্গেটে রাখলেও ফিনিশিংয়ের সমস্যা ভুগিয়েছে লাল হলুদকে।

কার্লেস কুয়াদ্রাত বলেন, সুযোগের সদ্ব্যবহারের বিষয়ে জোর দেওয়া হচ্ছে। কীভাবে সঠিক পাস খেলা যায় তার পাশাপাশি ফিনিশিং নিয়েও অনুশীলন করানো হচ্ছে অনেকটা সময় ধরে। তবে সব কিছু নির্ভর করে ম্যাচের বিশেষ মুহূর্তে কোয়ালিটি, টেকনিক, সঠিক সিদ্ধান্তের উপর। সেটা দেখা হচ্ছে। আমার বিশ্বাস, ট্রেনিংয়ের সুফল খেলায় দেখা যাবে।

এফসি গোয়া কোচ মানোলো মার্কুয়েজও চিন্তিত তাঁর দল এখনও জয়ের মুখ দেখতে না পারায়। ২ ম্যাচ থেকে গোয়ার ঝুলিতে এক পয়েন্ট এসেছে। ক্লান্তির সমস্যা কাটাতে মরিয়া গোয়া। মার্কুয়েজ বলেন, আমরা খুব ভালো জায়গায় আছি তা নয়। বিশেষ করে মানসিকভাবে। আমাদের ফুটবলারদের দক্ষতা নিয়ে সংশয় নেই। ফলে শারীরিক বা টেকনিক্যাল দিক নিয়ে ভাবছি না। কিন্তু দলকে ক্লান্ত মনে হচ্ছে।

প্রতিপক্ষের ক্লান্তিকে কাজে লাগিয়ে জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল। কুয়াদ্রাতের কথায়, ম্যাচে শারীরিকভাবে টেক্কা দিতে আমাদের প্রস্তুত থাকতে হবে। যে ফুটবলাররা রয়েছেন তাঁরা তা নিশ্চিত করার ক্ষমতা রাখেন। আমরা দারুণ লড়াই চালিয়ে, তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই নিজেদের মাঠে তিন পয়েন্ট পেতে চাইছি।

কাল খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। মার্কুয়েজের বিরুদ্ধে হেড কোচ হিসেবে জয়ের মুখ দেখেননি কুয়াদ্রাত। দুটিতে হারতে হয়েছে, একটি ড্র। এই পরিস্থিতিতে কাল শেষ হাসি কুয়াদ্রাত হাসতে পারেন কিনা সেদিকে তাকিয়ে লাল হলুদের সমর্থকরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+