ISL 2024-25: আইএসএল অভিযান কার্যত শেষ ইস্টবেঙ্গলের, দুরন্ত জয় ছিনিয়ে শেষ ছয়ের আশা জিইয়ে রাখল চেন্নাইয়িন

ISL 2024-25: আইএসএল থেকে কার্যত ছুটি হয়ে গেল ইস্টবেঙ্গলের। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অস্কার ব্রুজোর দলকে ৩-০ গোলে হারাল চেন্নাইয়িন এফসি।

যার ফলে চেন্নাইয়ের দলটি প্লে-অফের আশা জিইয়ে রাখল। কিন্তু চলতি আইএসএলের একাদশ পরাজয় ইস্টবেঙ্গলকে ভাসিয়ে রাখল স্রেফ অঙ্কের হিসেবে।

ISL 2024-25

এই ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। তিন মিনিটের মাথায় প্রীতম কোটালের ভুলকে কাজে লাগিয়ে বলের দখল নেন দিমিত্রিয়স দিয়ামান্তাকস। তিনি রিচার্ড সেলিসকে বল দিতে গেলে পেয়ে যান পিভি বিষ্ণু। যদিও তাঁর শট রুখে দেন গোলকিপার মহম্মদ নওয়াজকে।

১৩ মিনিটের মাথায় নিশু কুমারের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। উইলমার জর্ডন গিলের থেকে বল পেয়ে ব্যাক হিলে গোল করার চেষ্টা চালান কনর শিল্ডস। সেই বল বিপন্মুক্ত করতে গিয়েছিলেন নিশু। কিন্তু বল গোললাইন পার করে ফেলে। লাল চুংনুঙ্গার কিছু করার ছিল না।

২১ মিনিটে চেন্নাইয়িনকে ২-১ গোলে এগিয়ে দেন উইলমার জর্ডন গিল। এ ক্ষেত্রেও দায়ী লাল হলুদের রক্ষণভাগ। নিশুকে কাটিয়ে ইরফান ইয়াড়ওয়াড় ক্রস বাড়ান গিলকে লক্ষ্য করে। চুংনুঙ্গার কাছেই ছিলেন। বল জালে জড়াতে তেমন সমস্যাতেই পড়তে হয়নি কলম্বিয়ান তারকাকে।

জোড়া গোলে পিছিয়ে পড়ার পরেও গোল করার প্রয়াস জারি রাখেন নওরেম মহেশ, সেলিস, সল ক্রেসপো, বিষ্ণু, দিয়ামান্তাকসরা। কিন্তু চেন্নাইয়িনের রক্ষণ ছিল কার্যত দুর্ভেদ্য। ৪১ মিনিটে লালডিনপুইয়া সেলিসকে ফাউল করায় ফ্রি কিক পায় ইস্টবেঙ্গল। যদিও তা থেকে গোল করতে ব্যর্থ হন ক্রেসপো।

বিরতির পর ব্রুজো হেক্টর ইউস্তেকে তুলে নিয়ে প্রভাত লাকরাকে নামান। জিকসন সিংকে রক্ষণে রেখে নিশুকে পাঠানো হয় মাঝমাঠে। বলের নিয়ন্ত্রণ বজায় রাখায় ইস্টবেঙ্গল এগিয়েও ছিলয ৫৫ মিনিটে আরও একটি গোলের সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেননি ক্রেসপো।

এরপর লাল হলুদের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি বাউলি। সঙ্গে নামানো হয় নন্দকুমার সেকরকে। ক্রেসপো ও মহম্মদ রাকিপের জায়গায়। আনোয়ার আলিকে নামানো হয় নিশুর জায়গায়। কিন্তু কাজের কাজটা কিছুতেই করতে পারেনি ব্রুজোর দল।

ড্যানিয়েল চিমা চুকউ ও কিয়ান নাসিরি গিরিকে নামিয়ে পাল্টা চাপ তৈরির রণকৌশল নেয় চেন্নাইয়িন। ইনজুরি টাইমে চুংনুঙ্গা লাল কার্ড দেখেন। প্রথমে ইরফানকে ফাউল করে হলুদ কার্ড, তারপর রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে দলকে বিপাকে ফেলেন।

ইনজুরি টাইমের ৯ মিনিটের মাথায় পুরানো দলের বিরুদ্ধে গোল করেন চিমা। তিন-শূন্য গোলে ম্যাচ জেতে অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট ঘরে তুলল চেন্নাইয়িন। ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা চলে গেল দশে। ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল নেমে গেল ১১ নম্বরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+