ISL 2024-25: ওডিশা এফসির ঘরের মাঠে নজিরবিহীন কাণ্ড! আইএসএলে মুম্বই সিটি এফসি-র নাম থাকল ইতিহাসে
ISL 2024-25: আইএসএলে আজ ঘরের মাঠে আটকে গেল ওডিশা এফসি। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুম্বই সিটি এফসির সঙ্গে তাদের দ্বৈরথটি গোলশূন্যভাবে শেষ হলো।
আর তাতেই ইতিহাসে নাম তুলে ফেলল মুম্বই সিটি এফসি। কেন না, ঘরের মাঠে ১০টি ম্যাচ খেলে এবারই প্রথম প্রতিপক্ষের জালে বল জড়াতে পারল না ওডিশা এফসি।

এদিনের ম্যাচে ওডিশা এফসি ইতিবাচকভাবেই শুরু করেছিল। তাদের আক্রমণভাগের বৈচিত্র্যের কারণেই নানারকম গেমপ্ল্যান কার্যকরী হয়। আক্রমণাত্মক ফুটবল খেললেও এদিন অবশ্য কাজের কাজটা করতে পারেনি ওডিশা এফসি।
৯ মিনিটের মাথায় দিয়েগো মরিসিও সুযোগ তৈরি করলেও তার সদ্ব্যবহার করতে পারেননি ওডিশা এফসি। কোনও সতীর্থকেই সঠিক পজিশনে না পেয়ে তিনিই শট নেন, কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। এতে গোল না এলেও মুম্বই সিটি এফসির রক্ষণভাগকে সতর্ক থাকার বার্তাই দেন মরিসিও।
প্রথমার্ধে তেমন নজর কাড়তে না পারলেও দ্বিতীয়ার্ধে মুম্বই সিটি এফসি গোল করার মরিয়া চেষ্টা চালায়। আক্রমমণভাগের ফুটবলাররা ওডিশার রক্ষণে চাপ তৈরি করতে থাকেন। ৪৮ মিনিটে বিক্রম প্রতাপ সিং ও নিকোলাস কারেলিস গোলের সুযোগ তৈরি করেছিলেন। কারেলিসের শট বাঁচান ওডিশা গোলরক্ষক অমরিন্দর সিং।
জেরেমি মানজোরোর প্রয়াসও দারুণ রিফ্লেক্সকে কাজে লাগিয়ে রুখে দেন অমরিন্দর। মানজোরোর কারণেই এরপরও ভালো সুযোগ তৈরি করেছিল মুম্বই। ৫৩ মিনিটে মানজোরোর বাড়ানো থ্রু বল থেকে যে শট জয়েশ রাণে নেন সেটিও বাঁচান অমরিন্দর। এরপর দুই দলই পরিবর্তন এনেও গোলমুখ খুলতে পারেনি।
মুম্বই সিটি এফসি ১৫ ডিসেম্বর মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে নামবে। ১২ ডিসেম্বর ওডিশা এফসির সামনে ইস্টবেঙ্গল। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ওডিশা এফসি রইল চারে। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি রয়েছে আটে।












Click it and Unblock the Notifications