ISL 2023: আই লিগ টু আইএসএল, দেশের সেরা লিগে স্থান পেল নতুন কোন ক্লাব?
দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা জল্পনার অবসান। দেশের লিগে এবার থেকে আর ১১টি নয়, ১২টি দল খেলবে। আইএসএলে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করল পঞ্জাব এফসি। আই লিগ থেকে প্রথম ক্লাব হিসেবে মিলিয়ন ডলার লিগে সুযোগ পেলে পঞ্জাব এফসি। পাশাপাশি পঞ্জাব থেকে প্রথম ক্লাব হিসেবেও আসন্ন মরসুমে আইএসএল-এ খেলতে দেখা যাবে পঞ্জাব এফসিকে।
দশম আইএসএল হতে চলেছে ১২ দলের। উত্তর ভারতের প্রতিনিধি হিসাবেই দেশের সেরা লিগে নাম লেখাল পাঞ্জাব এফসি। কলকাতা ছাড়া বাকি শহর গুলি থেকে একটি করে দল আইএসএলে অংশ নিচ্ছে।

আইএসএলের এক মুখপাত্র বলছেন, 'আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পঞ্জাব এফসি-কে আইএসএল পরিবারে স্বাগত জানাচ্ছি। আইএসএলে পঞ্জাব এফসি-র প্রমোশন, ভারতে খেলাটির ক্রমবর্ধমান অনুরাগী সখ্যতা এবং পদচিহ্নকে আরও ত্বরান্বিত করবে। এই লিগে নিয়ে আসবে নতুন উদ্দীপনা, প্রতিভা এবং দায়বদ্ধতার নতুন তরঙ্গ। পাঞ্জাবের উৎসাহী ফুটবল ভক্তদেরই প্রতিনিধিত্ব করে এই ক্লাব।'
একইসঙ্গে আইএসএলের বার্তায় উল্লেখ করা হয়েছে, 'এবার ১০ বছরে পা দিচ্ছে। আমরা তা উদযাপন করছি। ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে শক্তিশালী লিগ ইকোসিস্টেম গড়ে তোলার প্রতি আমরা দায়বদ্ধ।'
🥁 And it’s official, say hello to your 1️⃣2️⃣th team 👋😎
— Indian Super League (@IndSuperLeague) August 2, 2023
I-League 2022-23 champions @RGPunjabFC will be a part of #ISL 2023-24 season! 🤝#LetsFootball #PunjabDaJosh pic.twitter.com/DlT4xpmANG
এদিকে, এশিয়া গেমসে ফুটবলার ছাড়া নিয়ে নতুন করে জটিলতা। এশিয়াডের জন্য মঙ্গলবারই দল ঘোষণা করেছেন ইগর স্টিমাচ। বেশিরভাগই আইএসএলের দলের ফুটবলার। এখন সমস্যায় পড়েছে ক্লাবগুলি। ক্লাবগুলি চিঠি দিয়ে এআইএফএফ-কে জানিয়ে দিয়েছে, আইএসএল শুরু হয়ে গেলে তারা ছাড়বে না দলের ফুটবলারদের।

এশিয়াড চলবে ১৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর। ফুটবল গেমসের শেষদিকেই শুরু হয়ে থাকে। তার আগে আইএসএল শুরু হয়ে যাবে। তাই সুনীল, সন্দেশ, উদান্তদের ভারতীয় দলের জন্য ছাড়তে নারাজ ক্লাবগুলি। কারণ এরপর এশিয়া কাপ এবং তাঁর প্রস্তুতির জন্য দীর্ঘসময় ফুটবলারদের ছাড়তে হবে।
যদিও এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, 'ক্লাবগুলির সঙ্গে আমরা দ্রুত এই নিয়ে বসব। তারা কী বলতে চায়, আমরা সেটি শুনব।'












Click it and Unblock the Notifications