ISL 2023: টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা, আইএসএল থেকে সরে গেল মূল স্পনসরই

টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে বড় ধাক্কা খেল আইএসএল। ভারতের এক নম্বর লিগের সরে গেল মূল স্পনসর। মঙ্গলবারই এই খবর প্রকাশ্যে এসেছি‌ল। বুধবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে আইএসএলের মিডিয়া ডে। সেখানেও দেখা গল না মূল স্পনসরের নাম। এর থেকেই স্পষ্ট হয়ে গেল দশম সংস্করনে এসেই হিরোর সঙ্গে সম্পর্কে ছেদ ঘটল আইএসএলের।

হঠাৎ করেই টাইটেল স্পনসরশিপ প্রত্যাহার করে নিল হিরো মটোকর্প। আইলিগ তো বটেই আইএসএল-এরও বেশ কয়েক বছরের টাইটেল স্পনসর এই গাড়ি সংস্থাটি। তবে এবার আর চুক্তি পুনর্নবীকরণের পথে হাঁটছে না দেশের অন্যতম গাড়ি প্রস্তুতিকারক সংস্থাটি। মঙ্গলবার একটি সর্বভারতীয় ক্রীড়া ওয়েবসাইডে এই খবর প্রকাশিত হয়। বুধবারই বিষয়টি প্রকাশ্যে এল।

আইএসএল

ফুটবলে আইএসএল, আইলিগ-এর পাশাপাশি ফেডারেশনের অন্যতম সহযোগী সংস্থা এই গাড়ি কোম্পানি। ভারতীয় ফুটবলের তৃণমূল স্তরের একাধিক প্রকল্পের উন্নতির পিছনে এই সংস্থার অবদান রয়েছে। এই গাড়ি সংস্থাটি স্পনসর হিসেবে আইএসএল আয়োজকদের যা অর্থ দেয়, তা অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশের অন্যতম উৎস। এমন অবস্থায় আইএসএল আয়োজক গোষ্ঠী বড়সড় আর্থিক সঙ্কটে পড়তে পারে বলে মনে করছেন অনেকেই।

ক্রীড়া দুনিয়ার সঙ্গে হিরোর সংযুক্তি বহু পুরোনো। আইসিসির স্পনসর যেমন ছিল হিরো অতীতে। আইপিএল-এরও টাইটেল স্পনসর ছিল ভারতের এই গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি। বিরাট কোহলি, স্মৃতি মান্ধানার মত মহারথীরাও ব্র্যান্ড আম্বাসাডর হিরোর।ফুটবলে আইএসএল, আইলিগ তো বটেই ফেডারেশনের অন্যতম সহযোগী সংস্থা এই কোম্পানি। তৃণমূল স্তরের একাধিক প্রোজেক্টে হিরোর স্পনসরশিপ রয়েছে।

আইএসএল

ইথিমধ্যেই সূচি ঘোষণা হয়ে গেল আইএসএলের। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল। গত ৭ সেপ্টেম্বর লিগ আয়োজ‌ক সংস্থা এফএসডিএলের পক্ষ থেকে লিগের দিনক্ষণ এবং পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে।তবে এখনও পর্যন্ত নতুন টাইটেল স্পনসরের নাম ঘোষণা করা হয়নি।

দুই প্রধানের মধ্যে প্রথম মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী ২৩ সেপ্টেম্বর যুবভারতীতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়নরা। ২৫ সেপ্টেম্বর ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করছে ইমামি ইস্টবেঙ্গল।

এমবি

শারদীয়ার পরেই ডার্বির দামামা। আগামী ২৮ অক্টোবর আইএসএলের প্রথম বড় ম্যাচ। রাত আটটা থেকে শুরু হবে এই ম্যাচ। তবে সেদিন ইডেনে বিশ্বকাপেরও ম্যাচ রয়েছে। ফলে ডার্বির দিন পরিবর্ত‌ন হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+