ISL 2023-24: কেরল ম্যাচের আগে হাবাসের চিন্তা ফুটবলারদের ক্লান্তি, চোট নিয়েই সেরাটা দিতে চান বিশাল কাইথ

ডার্বি ম্যাচের সাফল্য অতীত। বড় ম্যাচে জিতে লিগ শীর্ষে পৌঁছে গিয়েছে সবুজ মেরুন। এবার শীর্ষস্থান ধরে রেখে লিগ শিল্ড জেতাই লক্ষ্য হাবাসের দল। বুধবার আইএএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কের‌ল ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি। ‌বড় ম্যাচ খেলার দুই দিনের মধ্যে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে সবুজ মেরুনকে। ফলে ক্লান্তিকে জয় করেই কের‌লের বিরুদ্ধে নামতে শুভাশিস-দিমিত্রিদের।

মঙ্গলবার দুপুরে কেরল উড়ে যাওয়ার আগে সকালে যুবভারতী সংলগ্ন ট্রেনিং গ্রাউন্ডে গা ঘামিয়ে নিলেন সবুজ মেরুন ফুটবলাররা। এদিন মূলত হালকা অনুশীলন করেন বাগান ফুটবলাররা। হাবাস ভালোমতোই জানেন রবিবার রাতে ডার্বি খেলে উঠা ফুটবলাররা কতটা ক্লান্ত। তাই হালকা অনুশী‌লনে ফুটবলারদের তরতাজা রাখার কাজটাই করলেন স্প্যানিশ বস।

মোহনবাগান এসজি সমর্থকদের জন্য সুখবর। দলের সঙ্গে কেরল গেলেন ব্রেন্ডন হ্যামি‌ল। চোটের জন্য বেশ কয়েকটি ম্যাচে খেল‌তে পারেননি স্প্যানিশ এইউ ডিফেন্ডার। তবে কেরলের বিরুদ্ধে ম্যাচে তাঁর খেলা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। হয়ত পরের দিকে তাঁকে নামাতে পারেন কোচ পরিস্থিতি অনুসারে। তবে সবুজ মেরুন শিবিরে অস্বস্তিও আছে। কারণ ডার্বি ম্যাচের নায়ক বিশাল কাইথের হাঁটুতে হালকা চোট আছে। যদিও চোট থাকলেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা নেই।

১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে আছে সবুজ মেরুন। লিগ শিল্ড জয়ের দৌড়ে খানিকটা সুবিধা জনক জায়গায় আছে হাবাসের দল। যদিও কোনও রকম অঙ্ক কষতে নারাজ হাবাস। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে হাবাস জানিয়ে দিলেন, 'কোনও রকম অঙ্ক নয়, আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ জেতা।' কেরলের সমর্থকদের প্রসঙ্গে হাবাস বলেন, 'ওদের সমর্থকরা আমাদের কাছেও অনুপ্রেরণা।সমর্থক যে দলেরই হোক গ্যালারি ভর্তি সমর্থকদের মধ্যে ম্যাচ খেলতে সবসময়ই ভালো লাগে।'

বড় ম্যাচের ৭১ ঘন্টা পর কেরলের মাঠে তাদের বিরুদ্ধে ম্যাচ, নিঃসন্দেহে চ্যালেঞ্জিং মানছেন মোহনবাগান এসজি কোচ হাবাস। রবিবারের ডার্বি ম্যাচের পর থেকেই বাগান জনতার নয়নমণি বিশাল কাইথ, এখই ক্লাবের সর্বকালের সেরা গোলরক্ষকদের তালিকায় তাঁকে রাখতে শুরু করেছেন অনেকেই। সমর্থকদের এই ভালোবাসা দায়িত্ব বাড়ায় বলছেন বিশাল। একই সঙ্গে হাঁটুতে সামান্য চোট থাকলেও কেরল ম্যাচে নিজের ১০০% দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বিশাল।

মোহনবাগান এসজি লিগ শীর্ষে থাকলেও কেরল ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচ নম্বরে। প্লে-অফের জন্য তাদের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+