ISL 2023-24: সুযোগ নষ্টের প্রদর্শনী! আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল প্লে-অফে ওডিশা

ISL 2023-24: আইএসএলে কলিঙ্গ-ভূমে থমকে গেল মোহনবাগান সুপার জায়ান্টের বিজয়রথ। ভুবনেশ্বরে ওডিশা এফসির বিরুদ্ধে সবুজ মেরুনের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

যার ফলে মোহনবাগান সুপার জায়ান্ট লিগ তালিকার শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া করল। প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল ওডিশা এফসি। দুই দলের ফুটবলাররাই একাধিক সুযোগ নষ্ট করেন।

ISL 2023-24: সুযোগ নষ্টের প্রদর্শনী!

ইতিবাচকভাবেই এদিন শুরু করেছিল আন্তেনিও লোপেজ হাবাসের দল। ক্রমে ম্যাচে ফেরে ওডিশা। আর্মান্দো সাদিকু একাই অনেকগুলি গোলের সুযোগ নষ্ট করেন। তার মধ্যে ২৪ মিনিটের মাথায় সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি।

দুই দলের মধ্যেই বল দখলের লড়াই চলতে থাকে ভালোমতোই। আক্রমণ, প্রতি-আক্রমণে কাঙ্ক্ষিত গোলটি আদায়ের চেষ্টা চালাতে থাকে দুই দল। রয় কৃষ্ণও পুরানো দলের বিরুদ্ধে গোল করার আশা জাগিয়েও কাজের কাজটা করতে পারেননি। প্রথমার্ধের ইনজুরি টাইমে ওডিশা এফসির দিয়েগো মরিসিওর শট ক্রসবারে প্রতিহত হয়।

দ্বিতীয়ার্ধেও সাদিকু সুযোগ নষ্টের পারদর্শিতা দেখান। মুর্তাদা ফলের পা থেকে বল কেড়ে নিয়ে মনবীর সিং বল বাড়িয়েছিলেন কাউকোকে লক্ষ্য করে, কাউকো বক্সের ভিতরে থাকা সাদিকুকে বল বাড়ান, কিন্তু এবারও গোল করতে ব্যর্থ হন তিনি। এরপর দিমিত্রি পেত্রাতসের ক্রস থেকে গোল করার চেষ্টা করলেও লক্ষ্যভ্রষ্ট হন মনবীর।

রয় কৃষ্ণ বিপজ্জনক হয়ে উঠছিলেন। দ্বিতীয়ার্ধেও তিনিও গোলের একাধিক সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত গোলটি অধরাই থাকে। ইনজুরি টাইমে জেসন কামিংসের হেড দারুণ দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দলের পতন রোধ করেন ওডিশার গোলকিপার অমরিন্দর।

এদিন ওডিশা এফসির বিরুদ্ধে নবম ম্যাচ খেলল মোহনবাগান সুপার জায়ান্ট। একবারও বাগানকে হারাতে পারেনি ওডিশা। এই নিয়ে আইএসএলে দুই দলের ম্যাচে পঞ্চমবার ড্র হলো। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রইল মোহনবাগান সুপার জায়ান্ট। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখলে রাখল ওডিশা এফসি। সেই সঙ্গে পৌঁছে গেল সুপার সিক্সে। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি।

এদিনের অপর ম্যাচে বেঙ্গালুরু এফসি ২-১ গোলে হারিয়েছে হায়দরাবাদ এফসিকে। সুনীল ছেত্রী আইএসএলে ১৫০তম ম্যাচটি খেললেন। ৭১ মিনিটে জাভি হার্নান্দেজ বেঙ্গালুরুকে এগিয়ে দেওয়ার পর ৮০ মিনিটে রামহলচুঙ্গার গোলে সমতা ফেরায় হায়দরাবাদ। ৮৭ মিনিটে শিবশক্তি নারায়ণন জয়সূচক গোলটি করেন। ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু উঠে এলো আটে। ইস্টবেঙ্গল ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+