ISL 2023-24: আইএসএলে হায়দরাবাদকে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের নজির, দ্বিতীয়ার্ধেই জোড়া গোল

ISL 2023-24: আইএসএলে দুরন্ত ছন্দে এগিয়ে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আজ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হায়দরাবাদ এফসিকে ২-০ গোলে হারাল সবুজ মেরুন। বিধানসভা নির্বাচনের কারণে হায়দরাবাদের ম্যাচ ওডিশায় সরেছিল।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে জোড়া গোলের সৌজন্যে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট ঘরে তুলল হুয়ান ফেরান্দোর দল।

ISL 2023-24: আইএসএলে হায়দরাবাদকে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট

মোহনবাগান সুপার জায়ান্ট এদিন টানা পঞ্চম জয়টি ছিনিয়ে নিল। অন্যদিকে, হায়দরাবাদ এফসি এদিনও জয়ের মুখ দেখতে পারল না। ১৫ মিনিটে সাহাল আবদুল সামাদের থেকে বল পেয়ে কামিংস যে শটটি নিয়েছিলেন তা ঠিকভাবে ধরতে পারেননি গোলকিপার। ফলে বল পেয়ে গিয়েছিলেন কিয়ান নাসিরি, যদিও তিনি বল জালে জড়াতে পারেননি।

২৮ মিনিটে সাহিল তাভোরা লিস্টন কোলাসোকে ফাউল করলে ফ্রি কিক পায় সবুজ মেরুন। লিস্টনের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৩৫ মিনিটে জো নোলেস হায়দরাবাদকে এগিয়ে দেওয়ার সুযোগ পেলেও কাজের কাজ করতে পারেননি। প্রথমার্ধেই দুই দলের ফিনিশিংয়ের দুর্বলতা ধরা পড়ে। সে কারণে প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোল পেতে ঝাঁপায়। ৫৬ মিনিটে জোয়াও ভিক্টর সুযোগ নষ্ট করেন। ৮৫ মিনিটে ব্রেন্ডন হামিলের গোল এগিয়ে দেয় মোহনবাগান সুপার জায়ান্টকে। ৮ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়। এর পাঁচ মিনিটের মাথায় বাগানের জয়ের ব্যবধান বাড়ান আশিস রাই।

মোহনবাগান সুপার জায়ান্ট প্রথম দল হিসেবে আইএসএলে প্রথম পাঁচটি ম্যাচেই জয়ের নজির গড়ল। হায়দরাবাদের চেয়ে বাগানই বেশি গোলের সুযোগ তৈরি করেছিল। ওডিশা এফসির কাছে পাঁচ গোল হজমের জেরে এএফসি কাপ থেকে বিদায় নিয়েছে সবুজ মেরুন। তারপর ছিল এদিনের আইএসএল ম্যাচ। দুরন্ত জয় স্বাভাবিকভাবেই এএফসি কাপে হারের ক্ষতয় প্রলেপ দিল।

আইএসএলের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে কেরালা ব্লাস্টার্স। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৭। দুইয়ে এফসি গোয়া। ৬ ম্যাচে তাদের রয়েছে ১৬ পয়েন্ট। মোহনবাগান সুপার জায়ান্ট ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। হায়দরাবাদ এফসি ৮ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার নীচে। হায়দরাবাদ এদিন পঞ্চম পরাজয়ের সম্মুখীন হলো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+