ISL 2023-24: আইএসএলের কলকাতা ডার্বিতে এখনও অপরাজেয় মোহনবাগান সুপার জায়ান্ট, গোল করেছেন কারা?

ISL 2023-24: চলতি আইএসএলে আজই প্রথমবার মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। আইএসএলের দ্বৈরথে এখনও চিরপ্রতিদ্বন্দ্বী লাল হলুদ বাহিনীর বিরুদ্ধে হারেনি সবুজ মেরুন।

চলতি মরশুমে অবশ্য চতুর্থবার কলকাতা ডার্বি হতে চলেছে। কলকাতা প্রিমিয়ার লিগে ওয়াকওভার পেয়েছিল ইস্টবেঙ্গল। বাকি দ্বৈরথে ২-১ ব্যবধানে এগিয়ে ইস্টবেঙ্গল। যারা চাইবে আইএসএলে প্রথমবার ডার্বি জয়ের স্বাদ পেতে।

ISL 2023-24: আইএসএলে কলকাতা ডার্বিতে গোল করেছেন কারা?

আইএসএলে প্রথম কলকাতা ডার্বিটি হয়েছিল ২০২০ সালের ২৭ নভেম্বর। তাতে এটিকে মোহনবাগান ২-০ গোলে হারিয়ে দিয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। ৪৯ মিনিটে রয় কৃষ্ণ গোল করেন, ৮৫ মিনিটে মনবীর সিংয়ের গোল।

এরপর ফিরতি ডার্বিতে ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি পালতোলা নৌকা বাজিমাত করে ৩-১ গোলে জয়লাভ করে। ১৫ মিনিটে গোল করেন রয় কৃষ্ণ। ৪১ মিনিটে হোসে লুইস এস্পিনোসা আরোয়ার আত্মঘাতী গোলে সমতা ফেরায় এসসি ইস্টবেঙ্গল। ৭২ মিনিটে ডেভিড উইলিয়ামস ও ৮৯ মিনিটে জাভি হার্নান্দেজের গোলে জয় নিশ্চিত হয় বাগানের।

২০২১-২২ মরশুমের আইএসএলে প্রথম লেগের কলকাতা ডার্বি হয়েছিল ২৭ নভেম্বর। সেই ম্যাচটিতে এটিকে মোহনবাগান ৩-০ গোলে হারায় এসসি ইস্টবেঙ্গলকে বিরুদ্ধে। ১২ মিনিটে রয় কৃষ্ণ, ১৪ মিনিটে মনবীর সিং ও ২৩ মিনিটে লিস্টন কোলাসো গোল করেন।

২০২২ সালের ২৯ জানুয়ারি দ্বিতীয় লেগের কলকাতা ডার্বিতে প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৬ মিনিটে ড্য়ারেন সি়ডোয়েলের গোলে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। কিন্তু সেই ম্যাচও হেরেই মাঠ ছাড়ে লাল হলুদ। বাগান জেতে ৩-১ গোলে। পরিবর্ত হিসেবে নামা কিয়ান নাসিরি হ্যাটট্রিক করেন। একটি গোল ৬৪ মিনিটে, বাকি দুটি দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে।

২০২২-২৩ মরশুমে আইএসএলের ডার্বিতেও দু-বারই ইস্টবেঙ্গলকে হারায় এটিকে মোহনবাগান। ২৯ অক্টোবর ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়েছিল বাগান বাহিনী। প্রথমার্ধে ভালোই খেলেছিল স্টিফেন কনস্ট্যানটাইনের দল। কিন্তু দ্বিতীয়ার্ধে হুগো বুমোস ৫৬ মিনিটে গোল করে সবুজ মেরুনকে এগিয়ে দেন। মনবীর সিংয়ের ব্যবধান বাড়ান ৬৫ মিনিটে।

আইএসএলে দুই দলের সর্বশেষ সাক্ষাতে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারায় এটিকে মোহনবাগান। ৬৮ মিনিটে স্লাভকো ডামজানোভিচ এবং ম্যাচের শেষ লগ্নে গোল করেছিলেন দিমিত্রি পেত্রাতস। মোহনবাগান সুপার জায়ান্ট নামকরণের পর আইএসএলে আজই প্রথম ডার্বি।

২০২৩-২৪ মরশুমে ডুরান্ড কাপে প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গল হারিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। যদিও ফাইনালে মধুর প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন হয় সবুজ মেরুন। চলতি বছর কলিঙ্গ সুপার কাপের ডার্বিতে মোহনবাগান এসজিকে হারিয়েছে ইস্টবেঙ্গল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+