ISL 2023-24: আইএসএলে ২ ম্যাচে ৯ গোল! মোহনবাগান SG হারাল চেন্নাইয়িনকে, ওডিশা পরাস্ত গোয়ার কাছে

ISL 2023-24: আইএসএলে জয়ের ধারা অব্যাহত রেখে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল মোহনবাগান সুপার জায়ান্ট। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসিকে ৩-১ গোলে হারাল হুয়ান ফেরান্দোর দল।

এর আগে, আজ ফতোরদায় ওডিশা এফসির বিরুদ্ধে শেষ মুহূর্তে ৩-২ গোলে জয় ছিনিয়ে নিয়েছে এফসি গোয়া। যার ফলে ডাবল হেডারের দিনে আজ সবমিলিয়ে মোট ৯টি গোল দেখার সুযোগ পেলেন ফুটবলপ্রেমীরা।

ISL 2023-24: আইএসএলে ২ ম্যাচে ৯ গোল! মোহনবাগান SG হারাল চেন্নাইয়িনকে

আইএসএলে সবুজ মেরুনের চেন্নাই-বধ সারার পর দুই দলের দ্বৈরথের ফলাফল দাঁড়াল ৭টি ম্যাচে বাগানের জয় তিনটিতে, চেন্নাইয়িনের জয় ১টিতে, ড্র তিনটি। ২২ মিনিটে সাহাল আবদুল সামাদের ক্রসে মাথা ছুঁইয়ে মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে দেন দিমিত্রি পেত্রাতস। প্রথমার্ধে ৪ মিনিটের ইনজুরি টাইমের তিন মিনিটের মাথায় ফেরান্দোর দলের দ্বিতীয় গোল।

জেসন কামিংসের বাঁ পায়ের শটে করা গোলে বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলমুখ খুলতে ব্যর্থ চেন্নাইয়িন। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটের মাথায় ফ্রি কিক পায় চেন্নাইয়ের দলটি। ক্রিভেলারো ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান কমাতে সক্ষম হন।

কিন্তু এর মিনিট খানেকের মধ্যেই তৃতীয় গোলটি পেয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। সাহাল অনেকটা দৌড়ে গিয়ে বল বাড়ান মনবীর সিংকে লক্ষ্য করে। অরক্ষিত অবস্থায় থাকা মনবীরের গোলে ৩-১ গোলে এগিয়ে যায় সবুজ মেরুন। এরপরও মনবীরের বেশ কয়েকটি শট প্রতিহত হয়। ফলে ভাগ্য সুপ্রসন্ন থাকলে বাগানের জয়ের ব্যবধান বাড়তেও পারতো।

৩ ম্যাচে ৯ পয়েন্ট হলো মোহনবাগান সুপার জায়ান্টের। ৭টি গোল করেছে, ২টি গোল হজম করেছে। ফলে গোলপার্থক্য ৫। এফসি গোয়া এদিন নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে। কেরালা ব্লাস্টার্স এফসিও ২ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। তবে গোয়া এগিয়ে গোলপার্থক্যে।

ISL 2023-24: আইএসএলে ২ ম্যাচে ৯ গোল! মোহনবাগান SG হারাল চেন্নাইয়িনকে

মুরতাদা ফল ৬ মিনিটে গোল করে এগিয়ে দিয়েছিলেন ওডিশা এফসিকে। বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল ওডিশা। যদিও ৫৫ ও ৬৮ মিনিটে দুটি পেনাল্টি থেকে নোয়া সাদৌই গোল করে এগিয়ে দেন গোয়াকে। ৮১ মিনিটে সমতা ফেরান ফল। ইনজুরি টাইমে ম্যাচের শেষ লগ্নে গোয়ার জয়সূচক গোলটি করেন জয় গুপ্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+