ISL 2023-24: ক্লেটনের জোড়া গোল, আইএসএলে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম জয় কুয়াদ্রাতের ইস্টবেঙ্গলের

ISL 2023-24: আইএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। যদিও আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় ছিনিয়ে নিল কার্লেস কুয়াদ্রাতের প্রশিক্ষণাধীন দল।

জোড়া গোল করলেন ক্লেটন সিলভা। আইএসএলে সপ্তম সাক্ষাতে নিজামের শহরের বিরুদ্ধে প্রথম জয়ের স্বাদ পেল লাল হলুদ ব্রিগেড।

ISL 2023-24: ক্লেটনের জোড়া গোল

ম্যাচের ৮ মিনিটের মাথায় গোল করে হায়দরাবাদ এফসিকে এগিয়ে দিয়েছিলেন হিতেশ শর্মা। যদিও এর ঠিক ২ মিনিট পরেই সমতা ফেরাতে সক্ষম হয় লাল হলুদ। ক্লেটন সিলভার শট আটকানোর মতো জায়গায় ছিলেন না হায়দরাবাদের গোলরক্ষক কাট্টিমণি। এরপর দুই দলই ফের লিড নেওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকে।

তুলনামূলকভাবে হায়দরাবাদের রক্ষণকে বেশি চাপের মধ্যে রাখছিল লাল হলুদ শিবিরই। বিরতির কিছুটা আগে লাল হলুদের প্রয়াস বিপন্মুক্ত করলেও ক্লেটন সিলভার সঙ্গে সংঘর্ষে চোট পান কাট্টিমণি। ক্লেটনের হাঁটু মুখে লেগেছিল কাট্টিমণির। খেলা চালিয়ে যেতে পারেননি। তাঁর জায়গায় নামানো হয় অনুজ কুমারকে।

দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ের আধিপত্য রাখার চেষ্টা চালাতে থাকে ইস্টবেঙ্গল। দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করে। যদিও গোলকিপারদের তৎপরতায় গোলমুখ খুলছিল না। ৮৬ মিনিটে বোরহার জায়গায় হাভিয়ের সিভেরিওকে নামান কুয়াদ্রাত। তাতে ইস্টবেঙ্গলের আক্রমণে তীব্রতা বাড়ে। নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফল ছিল ১-১।

ISL 2023-24: ক্লেটনের জোড়া গোল

৮ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়। ফ্রি কিক থেকে অনবদ্য গোল করেন ক্লেটন সিলভা। যা ইস্টবেঙ্গলকে ২-১ গোলে এগিয়ে দেয়। এর কিছু সময় পরেই পায়ে চোট নিয়ে মাঠ ছাড়েন লাল হলুদ অধিনায়ক। প্রতি আক্রমণে গিয়ে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন হায়দরাবাদের অ্যারেন ডি সিলভা।

বক্সের মধ্যে ভালো জায়গায় বল পেয়ে যে শট নেন তা রুখতে খুব বেশি বেগ পেতে হয়নি ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন গিলকে। এর মিনিট খানেক পরেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল লাল হলুদ। সিভেরিওর শট রুখে দেন হায়দরাবাদের গোলকিপার। শেষ অবধি ২-১ গোলে ম্যাচ জিতে এবারের আইএসএলে অপরাজেয় তকমা ধরে রাখে ইস্টবেঙ্গল।

ম্যাচের শেষে কুয়াদ্রাত বলেন, প্রথম ম্যাচে ড্র করার পর আজ তিন পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিল। ভালো খেলার পাশাপাশি ম্য়াচ জিততেও হবে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। লাল হলুদের হেড কোচ বলেন, আমরা অফিসিয়াল ৮টি ম্যাচে মাত্র ১টিতে হেরেছে। সেটিও ডুরান্ড কাপের ফাইনালে ১ গোলে। সামগ্রিকভাবে দলের খেলায় খুশি।

(ছবি- এফএসডিএল/পিটিআই)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+