আইএসএলের ম্যাচে ৬ গোল! হায়দরাবাদ এফসিকে রুখে দিল মুম্বই সিটি এফসি

আইএসএলে গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসিকে রুখে দিল মুম্বই সিটি এফসি। পুনের শ্রী শিবছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত জমজমাট ম্যাচটি শেষ হলো অমীমাংসিতভাবেই। সারা ম্যাচে গোল হলো ৬টি, খেলার ফল দাঁড়াল ৩-৩। বিরতিতে স্কোরলাইন ছিল ১-১।

হায়দরাবাদ এফসিকে রুখে দিল মুম্বই সিটি এফসি

(ছবি- FSDL)

প্রথম থেকেই আক্রমণ, প্রতি আক্রমণে জমজমাট দ্বৈরথ ছিল বেশ উপভোগ্য। প্রথমার্ধে দাপট বেশি ছিল মুম্বই সিটি এফসিরই। ম্যাচের ২৩ মিনিটে চিংলেনসানা সিংয়ের আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। এরপর আরও আক্রমণাত্মক হয়ে যায় তারা। হায়দরাবাদ এফসির ফুটবলাররা যে চাপে রয়েছেন তা বোঝা যাচ্ছিল। মুম্বই সিটির আক্রমণ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছিল গতবারের চ্য়াম্পিয়নরা। পাস ঠিকঠাক হচ্ছিল না। প্রথমার্ধের ২ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করেন রেফারি। এই সময়কালেই লালেংমাউইয়া রালতে পেনাল্টি বক্সের মধ্যে বার্থোলোমিউ ওগবেচেকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় হায়দরাবাদ এফসি। হলুদ কার্ড দেখেন রালতে। পেনাল্টি থেকে গোল করেন জোয়াও ভিক্টর।

৫১ মিনিটে হায়দরাদ এফসি এগিয়ে যায় হোলিচরণ নার্জারির করা গোলে। মাঝমাঠ থেকে জোয়েল চিয়ানিজ বল বাড়িয়েছিলেন মহম্মদ ইয়াসিরকে লক্ষ্য করে। তাঁর থেকে বল পয়ে তা প্রতিপক্ষের জালে জড়াতে কোনও ভুল করেননি হোলিচরণ। যদিও এই অগ্রগম খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি হায়দরাবাদ। ৬৮ মিনিটে আহমেদ জাহৌয়ের থেকে বল পেয়ে অসাধারণ টাচে লক্ষ্মীকান্ত কাট্টিমণিকে পরাস্ত করে গোল করে যান গ্রেগ স্টুয়ার্ট। এই গোলের সুবাদে সমতা ফেরায় মুম্বই সিটি। ৭৬ মিনিটে জোয়াও ভিক্টর গোল করে ফের এগিয়ে দেন হায়দরাবাদ এফসিকে। কর্নার থেকে সেকেন্ড পোস্টে আসা বলে প্রথমে মাথা ছোঁয়ান অরক্ষিত অবস্থায় থাকা ওডেই ওনাইন্ডিয়া। হেডের সাহায্যে তা ওপেন গোলে পাঠিয়ে দেন ভিক্টর।

৮৫ মিনিটে ফের সমতা ফেরায় মুম্বই সিটি এফসি। এক্ষেত্রেও অবদান রাখেন গ্রেগ স্টুয়ার্ট। পেনাল্টি বক্সের কাছ থেকে তিনি বল বাড়িয়েছিলেন আলবার্তো নোগুয়েরাকে লক্ষ্য করে। তিনি গোলকিপারের বাঁ দিক দিয়ে ট্যাপ করে তা জালে জড়িয়ে দেন। এরপর আর কোনও দলই গোল করতে পারেনি। শেষ অবধি ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। তবে টানটান এই লড়াইয়ের পর দুই দলই নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট থাকবে। কাল এটিকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগান অভিযান শুরু করবে। সবুজ মেরুনের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+