আইএসএল ২০২১: গোলশূন্য ড্র করল হায়দরাবাদ এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেড
হায়দরাবাদ ও নর্থ ইস্ট এফসি-র মধ্যে ম্যাচ গোলশূন্য ড্র হল। দুটি দলই ১৬টি করে ম্যাচ খেলে ২৩ পয়েন্ট পেয়ে রয়েছে। গোল পার্থক্যে এগিয়ে থাকায় হায়দরাবাদ তৃতীয় স্থানে ও নর্থ ইস্ট ইউনাইটেড চতুর্থ স্থানে রয়েছে।

এদিন আইএসএলের সপ্তম মরশুমের ৮৬তম ম্যাচ ছিল। তবে ম্যাচ ড্র করে দুই দল একটি করে পয়েন্ট ঘরে তুলেছে। প্রথম অর্ধ গোলরহিত শেষ হয়। কারণ কোনও দলই সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। তবে প্রথমার্ধে বল পজেশনে হায়দরাবাদ এগিয়ে ছিল। মাত্র একটিই সুযোগ হায়দরবাদ পেয়েছিল তবে গোল আসেনি।
দ্বিতীয় হাফও একইভাবে শুরু হয়। ৪৯, ৫৫ ও ৫৮ মিনিটের মাথায় হায়দরাবাদ সুযোগ পায়। তবে গোলের মুখ খুলতে পারেনি। ষাট মিনিটের পর দুই দলই গোল পেতে মরিয়া হয়ে উঠে প্রথম এগারোয় পরিবর্তন করে। তবে কোনও দলই তার লাভ ওঠাত পারেনি। দ্বিতীয়ার্ধেও হায়দরাবাদ বেশ কয়েকটি হাফ চান্স পেয়েও গোল পায়নি। শেষ অবধি ম্যাচ অমীমাংসিত শেষ হয়।
আইএসএলে ১৫টি করে ম্যাচ খেলে মুম্বই সিটি এফসি ৩৩ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে ও এটিকে মোহনবাগান ৩০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications