অপরাজেয় তকমা ধরে রাখার চ্যালেঞ্জ নর্থ ইস্টের, হারের হ্যাটট্রিকের সামনে ঘুরে দাঁড়াতে মরিয়া চেন্নাইয়ান

অপরাজেয় তকমা ধরে রাখার চ্যালেঞ্জ নর্থ ইস্টের, হারের হ্যাটট্রিকের সামনে ঘুরে দাঁড়াতে মরিয়া চেন্নাইয়ান

আইএসএল ২০২০তে দুরন্ত ছন্দে নর্থ ইস্ট ইউনাইটেড। শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচ ড্র করেছিল জেরার্ড নুসের ছেলেরা। লিগে এখনও পর্যন্ত তারা অপরাজেয় রয়েছে। এবার রবিবার তাঁদের সামনে গত বারের রানার্স দল চেন্নাইয়ান এফসি। গোয়ায় ম্যাচ শুরু ৫টায়।

চলতি লিগে নর্থ ইস্টের পারফর্ম্যান্স

চলতি লিগে নর্থ ইস্টের পারফর্ম্যান্স

লিগে নর্থ ইস্ট ইউনাইটেড এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে ২টি জয় ও ৩টি ড্র করেছে। ফলে তারা এখন ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। মুম্বই সিটি এফসির মতো কঠিন দলকে হারিয়ে লিগ শুরু নর্থ ইস্টের। এরপর কেরালা, গোয়ার বিরুদ্ধে ড্র করার পর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় ও বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র।

চলতি লিগে চেন্নাইয়ান এফসির পারফর্ম্যান্স

চলতি লিগে চেন্নাইয়ান এফসির পারফর্ম্যান্স

চলতি লিগে চেন্নাইয়ান এফসি এখনও পর্যন্ত অবশ্য দাগ কাটতে ব্যর্থ। ৪ ম্যাচে ১টি জয়, ১টি ড্র ও ২ হার চেন্নাইয়ানের। ৪ ম্যাচে তাঁদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। ফলে গত বারের ফাইনাল খেলা দল এবছর পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে।

হারের হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে চেন্নাইয়ান এফসি

হারের হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে চেন্নাইয়ান এফসি

আইএসএল ২০২০তে শেষ দুই ম্যাচ হেরে বসেছে চেন্নাইয়ান এফসি। বেঙ্গালুরুর বিরুদ্ধে পেনাল্টিতে ০-১ হারের পর, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দল ১-২ ব্যবধানে ম্যাচ হেরে বসেছে। ফলে নর্থ ইস্টের বিরুদ্ধে হারের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে দল।

গোল করার লোকের অভাব

গোল করার লোকের অভাব

চেন্নাইয়ান এফসিকে অবশ্য এই ম্যাচে নামার আগে গোল করার লোকের অভাব চিন্তায় রাখছে। লিগে এখনও পর্যন্ত চেন্নাইয়ান এফসি চার ম্যাচ খেলে মাত্র ৩টি গোল করতে পেরেছে। সেখানেই প্রতিপক্ষ নর্থইস্ট পাঁচ ম্যাচে এখনও পর্যন্ত ৮টি গোল দিয়েছে। ফলে প্রতিপক্ষ নর্থ ইস্টকে নিয়ে বেশ চিন্তায় চেন্নাইয়ান এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+