শক্তি ঘাঁটি মুম্বইকে কোন ছকে বাজিমাত করতে পারে ইস্টবেঙ্গল? কেমন হতে পারে প্রথম একাদশ?

শক্তি ঘাঁটি মুম্বইকে কোন ছকে বাজিমাত করতে পারে ইস্টবেঙ্গল? কেমন হতে পারে প্রথম একাদশ?

আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হতে চলেছে লড়াকু এসসি ইস্টবেঙ্গল। ম্যাচ জিততে দুই শিবির কেমন দল সাজাতে পারে, তা দেখে নেওয়া যাক। দুই দলের কোচ কোন ছকে খেলা পরিচালনা করতে পারেন, তারও একটা আভাস পাওয়া গিয়েছে।

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ

দেবজিৎ মজুমদার (গোলরক্ষক), অঙ্কিত মুখোপাধ্যায়, স্কট নেভিল, ড্যানিয়েল ফক্স, নারায়ণ দাস, মিলন সিং, বিকাশ জাইরু, সুরচন্দ্র সিং, ব্রাইট এনোবাখারে, জ্যাকুয়াস মাঘোমা, অ্যান্টনি পিলকিংটন।

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য ছক

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য ছক

মাস্ট উইন ম্যাচে মুম্বই সিটি এফসি-র শক্তি ভাল করে পর্যবেক্ষণ করে আক্রমণে যেতে পারে এসসি ইস্টবেঙ্গল। তাই কোচ রবি ফাওলার ৪-২-৩-১ ছকে দল সাজাতে পারেন বলে ধরে নেওয়া হচ্ছে।

মুম্বই সিটি এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ

মুম্বই সিটি এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ

অমরিন্দর সিং (গোলরক্ষক), আমেয় রানাওয়াড়ে, মউরতাদা ফল, হেরনান সান্টানা, মান্দার রাও দেশাই, রাওলিন বর্জেস, আহমেদ জাহৌ, সি গোদার্দ, রেনিয়ের ফার্নান্ডেজ, বিপিন সিং, অ্যাডাম লে ফনড্রে।

মুম্বই সিটি এফসি-র সম্ভাব্য ছক

মুম্বই সিটি এফসি-র সম্ভাব্য ছক

এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে মরিয়া মুম্বই সিটি এফসি। কারণ হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে গত ম্যাচ ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছিল অ্যাডাম লে ফনড্রে শিবিরকে। ফলে লাল-হলুদের বিরুদ্ধে ৪-২-৩-১ ছকে দল সাজিয়ে প্রথম থেকে আক্রমণে যেতে পারে মুম্বই।

কখন এবং কোথায় ম্যাচ

কখন এবং কোথায় ম্যাচ

এসসি ইস্টবেঙ্গল ও মুম্বই সিটি এফসি-র মধ্যে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ গোয়ার তিলক ময়দানে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। জিও টিভি ও ডিজনি-হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ফুটবল প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+