কেমন দল নামিয়ে হায়দরাবাদ-কে পর্যুদস্ত করার ছক বানাতে পারে এটিকে মোহনবাগান
কেমন দল নামিয়ে হায়দরাবাদ-কে পর্যুদস্ত করার ছক বানাতে পারে এটিকে মোহনবাগান
আর কয়েক ঘণ্টার মধ্যেই চলতি আইএসএলের ১০৩তম ম্যাচে হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা। সেই আবহে দুই দলের সম্ভাব্য একাদশ দেখে নেওয়া যাক। কোন ছকে দল সাজাতে পারেন দুই দলের কোচ, তাও জেনে নেওয়া যাক।

এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ
অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি, শুভাশিস বোস, লেনি রডরিগেজ, কার্ল ম্যাকহুগ, মনবীর সিং, মার্সেলিনহো, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণ।

কোন ছকে দল সাজাতে পারেন হাবাস
যে ছকে ডার্বিতে জয় পেয়েছিল এটিকে মোহনবাগান, একই কায়দায় হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ঘুঁটি সাজাতে পারেন কোচ আন্টোনিও লোপেজ হাবাস। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস এবং মার্সেলিনহোকে সামনে খেলিয়ে মনবীর সিং ও কার্ল ম্যাকহুগকে পিছন থেকে প্রেস করাতে পারেন স্প্যানিশ কোচ। সেক্ষেত্রে আজকের ম্যাচে সবুজ-মেরুনের সম্ভাব্য ছক ৩-৪-৩ হতে পারে।

হায়দরাবাদ এফসি-র সম্ভাব্য একাদশ
লক্ষ্মীকান্ত কাট্টিমানি (গোলরক্ষক), নিখিল পূজারি, ওদেই ওনাইন্ডিয়া, চিংলেইসেনা সিং, আকাশ মিশ্রা, জোয়েল চিয়ানেস, জোয়াও ভিক্টর, হিতেশ শর্মা, হালিচরণ নার্জারি, ফ্রান সান্ডাজা, আরিদানে সান্টানা।

হায়দরাবাদ এফসি-র সম্ভাব্য ছক
এটিকে মোহনবগানের বিরুদ্ধে আজকের ম্যাচে ৪-৪-২ ছকে দল সাজাতে পারে হায়দরাবাদ এফসি। প্রতি আক্রমণ নির্ভর রণনীতিতে বাজিমাত করার ঘুঁটি সাজাচ্ছেন কোচ ম্যানুয়েল রোকা।

কোথায় এবং কখন ম্যাচ
গোয়ার তিলক ময়দানে হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা।












Click it and Unblock the Notifications