আইএসএলে জামশেদপুরের সঙ্গে গোয়ার লড়াই, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

আইএসএলে জামশেদপুরের সঙ্গে গোয়ার লড়াই, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলে জামশদপুর এফসি ও এফসি গোয়ার মধ্যে কেমন লড়াই হয়, সেদিকে তাকিয়ে রয়েছে দেশের ফুটবল মহল। ম্যাচে শেষ হাসি কারা হাসে, তা তো সময় বলবে। তার আগে জামশেদপুর এফসি ও এফসি গোয়ার সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক। কোথায় এবং কখন ম্যাচ, তাও জেনে নেওয়া যাক।

এফসি গোয়ার সম্ভাব্য প্রথম একাদশ

এফসি গোয়ার সম্ভাব্য প্রথম একাদশ

মহম্মদ নওয়াজ (গোলরক্ষক), সেরিটন ফার্নান্ডেজ, ইভান গঞ্জালেস, জেমস দোনাচি, সেভিয়র গামা, লেনি রডরিগেজ, এডু বেডিয়া, আলেকজান্ডার জেসুরাজ, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, জরগে অর্টিজ, ইগর আলগুলো।

জামশেদপুর এফসির সম্ভাব্য প্রথম একাদশ

জামশেদপুর এফসির সম্ভাব্য প্রথম একাদশ

টিপি রেহনেশ (গোলরক্ষক), লালডিনলিয়ানা রেন্থলি, স্টিফেন এজে, পিটার হার্টলে, রিকি লালওমওয়মা, মোবাশির রহমান, আইতোর মনরয়, অ্যালেক্স লিমা, জ্যাকিচাঁদ সিং, নেরিজাস ভালসকিস, অনিকেত যাদব।

কোন ছকে খেলা

কোন ছকে খেলা

এফসি গোয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ৪-৩-৩ ছকে দল সাজাতে পারে জামশেদপুর এফসি। অন্যদিকে গোয়ার দল ৪-১-৩-২ ছকে দল নামাতে পারে। সময় বিশেষে ছক পরিবর্তনও করতে পারেন দুই দলের কোচ।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

গোয়ার তিলক ময়দানে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হবে এফসি গোয়া। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ডিজনি-হটস্টার ও জিও টিভিতে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ফুটবল প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+