আইএসএল ২০২০-২১ : বেঙ্গালুরুর বিরুদ্ধে ভাল খেলেও প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল

আইএসএল ২০২০-২১ : বেঙ্গালুরুর বিরুদ্ধে ভাল খেলেও প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল

আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ২-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করল এসসি ইস্টবেঙ্গল। তবে প্রথম ৪৫ মিনিট খেলায় প্রাধান্য বিস্তার করে রেখেছিল লাল-হলুদই। খেলার গতির বিরুদ্ধে গিয়ে গুরুত্বপূর্ণ গোলটি করে হাসিমুখে মাঠ ছাড়ে সুনীল ছেত্রী অ্যান্ড কোং।

আইএসএল ২০২০-২১ : বেঙ্গালুরুর বিরুদ্ধে ভাল খেলেও প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল

এই মোকাবিলার আগে পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে বেঙ্গালুরু এফসি। আজ জিতলে ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে আসবেন সুনীল ছেত্রীরা। অন্যদিকে ১৪ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দশম স্থানে অবস্থান করছে এসসি ইস্টবেঙ্গল। আজ জিতলে ১৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে আসবেন রবি ফাওলারের ছেলেরা।

সেই মতো ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। ম্যাচের প্রথম দুই থেকে তিন মিনিটে একাধিকবার আক্রমণে ওঠে বেঙ্গালরু এফসি। ধীরে ধীরে খেলা ধরে এসসি ইস্টবেঙ্গল। আক্রমণ এবং প্রতি-আক্রমণে টানটান হয় মোকাবিলা। তবে ম্যাচের প্রথম গোল আসে দক্ষিণি দলের তরফে থেকে। ম্যাচের ১১ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল দেন ক্লেইটন সিলভা।

প্রথমার্ধের শেষ মুহুর্তে গোলরক্ষক দেবজিৎ মজুমদারের আত্মঘাতী গোলে ২-০ গোলে পিছিয়ে যায় লাল-হলুদ। প্রথমার্ধে গোল শোধ দেওয়ার মরিয়া চেষ্টা চালায় এসসি ইস্টবেঙ্গল। একাধিকবার গোলের কাছে পৌঁছেও যায় রবি ফাওলারের দল। তবু প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বেঙ্গালুরু এফসি।

ম্যাচে ৬৬ শতাংশ বলের নিয়ন্ত্রণ লাল-হলুদের কব্জায় থাকলেও গুরুত্বপূর্ণ গোলটি তারা করতে পারেনি। অন্যদিকে খেলার গতির বিরুদ্ধে গিয়ে প্রথমার্ধে এক গোল দিয়ে কিছুটা হলেও স্বস্তিতে বেঙ্গালুরু এফসি। ম্যাচের প্রথমার্ধে নিজেদের মধ্যে প্রায় দুশোটি পাস খেলে এসসি ইস্টবেঙ্গল। তা সত্ত্বেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি রবি ফাওলার শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+