আইএসএল ২০২০-২১ : এটিকে মোহনবাগান ও নর্থইস্টের হাড্ডাহাড্ডি ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য

আইএসএল ২০২০-২১ : এটিকে মোহনবাগান ও নর্থইস্টের হাড্ডাহাড্ডি ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য

আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধে হাড্ডাহাড্ডি মোকাবিলা করেও গোল পেল না এটিকে মোহনবাগান ও নর্থইস্ট ইউনাইটেড। তবে প্রথম ৪৫ মিনিটে দুই দলই একাধিক গোলের সুযোগ হাতছাড়া করেছে। দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও টানটান হবে বলে আশা।

আইএসএল ২০২০-২১ : এটিকে মোহনবাগান ও নর্থইস্টের হাড্ডাহাড্ডি ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য

এই মোকাবিলার আগে পর্যন্ত চলতি আইএসএলে ১২টি ম্যাচ খেলে ২৪ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে এটিকে মোহনবাগান। আজ জিতলে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়েও লিগ তালিকার দ্বিতীয় স্থানেই থাকবে আন্টোনিও লোপেজ হাবাসের দল। ড্র হলে সবুজ-মেরুনের পয়েন্ট হবে ২৫। অন্যদিকে আজ তিন গোলে জিতলে ১৩ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার প্রথম চারে প্রবেশ করবে নর্থইস্ট ইউনাইটেড। ড্র করলে ১৬ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার পঞ্চম স্থানে দাঁড়িয়ে থাকবে অভিনেতা জন আব্রাহামের দল।

জিততে মরিয়া দুই দলই ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণভাগে আক্রমণের বন্যা বইয়ে দেয়। রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসকে সামনে রেখে ৪-৪-২ ছকে দল সাজিয়ে দুই দিক থেকে প্রবীর দাস ও জাভি হার্নান্ডেজকে দিয়ে প্রেস করাতে থাকেন আন্টোনিও লোপেজ হাবাস। মাঝমাঠে থেকে বেশ কয়েকটি দুর্দান্ত পাস বাড়ান কার্ল ম্যাকহাঘ ও প্রণয় হালদার। ফলে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও খালি হাতে ফিরে আসতে হয় এটিকে মোহনবাগানকে।

অন্যদিকে এদিনের ম্যাচে ৪-৩-৩ ছকে সাজিয়েছে নর্থইস্ট ইউনাইটেড। প্রথমার্ধে মূলত প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলে লুইস মাচাদোরা। এটিকে মোহনবাগান ডিফেন্সের খামতির সুযোগ নিয়ে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যায় অভিনেতা জন আব্রাহামের দলও। তা সত্ত্বেও ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ হয়।

ম্যাচের প্রথমার্ধে ৬০ শতাংশ বলের নিয়ন্ত্রণ থাকে এটিকে মোহনবাগানের পক্ষে। গোলমুখে ৫টি শট নেয় আন্টোনিও লোপেজ হাবাসের দল। অন্যদিকে ৪০ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে নর্থইস্ট ইউনাইটেড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+