আইএসএল ২০২১ : মুম্বইয়ের বিরুদ্ধে ভাল খেলেও হার এসসি ইস্টবেঙ্গলের, খেলার ফল ১-০

আইএসএল ২০২১ : মুম্বইয়ের বিরুদ্ধে ভাল খেলেও হার এসসি ইস্টবেঙ্গলের, খেলার ফল ১-০

আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী ম্যাচে মুম্বই সিটি এফসি-র কাছে হেরে নিজেদের কাজ আরও কঠিন করে দিল এসসি ইস্টবেঙ্গল। খেলার ফল ১-০। এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে বাকি দলগুলির ধরাছোঁয়ার বাইরে চলে গেল মুম্বই সিটি এফসি। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দশম স্থানেই দাঁড়িয়ে রইল লাল-হলুদ।

আইএসএল ২০২১ : মুম্বইয়ের বিরুদ্ধে ভাল খেলেও হার এসসি ইস্টবেঙ্গলের, খেলার ফল ১-০

দুই দলই খেলার প্রথম থেকে আক্রমণে উঠতে থাকে। একদিকে গতিতে এসসি ইস্টবেঙ্গলকে পরাস্ত করতে থাকে মুম্বই সিটি এফসি। অন্যদিকে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে চাপ কমানোর চেষ্টা চালাতে থাকেন এসসি ইস্টবেঙ্গলের ফুটবলাররা। তাতেও মুম্বইয়ের প্রাধান্য আটকাতে পারেনি লাল-হলুদ। ম্যাচের ২৭ মিনিটে মৌরতাদা ফলের গোলে পিছিয়ে পড়ে রবি ফাওলারের দল।

এরপর আক্রমণে ঝাঁঝ বাড়ায় এসসি ইস্টবেঙ্গল। বেশ কয়েকবার গোলের কাছেও পৌঁছেও যান রবি ফাওলারের ছেলেরা। তবু গোল পায়নি কলকাতার ক্লাব। ৩৭ মিনিটে মাট্টি স্টেইনম্যানের গোলমুখী চকিত শট হেড করে বাইরে পাঠিয়ে দেন মুম্বই সিটি এফসি ডিফেন্ডার তথা গোল স্কোরার মৌরতাদা ফল। ফলে ১-০ গোলের ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে মুম্বই সিটি এফসি।

গোল শোধ দিতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে চাপ বাড়ায়। পাসিং ফুটবল খেলে মুম্বই সিটি এফসি-র মাঝমাঠকে ব্যস্ত করে রাখেন অ্যান্টনি পিলকিংটনরা। মাট্টি স্টেইনম্যানের পরিবর্তে মাঠে নামা ব্রাইট এনবোখারের ডিফেন্স ভাঙা পাসে বেশ কয়েকবার গোলের কাছেও পৌঁছে যায় লাল-হলুদ। কিন্তু প্রতিবারই বক্সে ঢুকে খেই হারিয়ে ফেলেন এসসি ইস্টবেঙ্গলের ফুটবলাররা।

ম্যাচে ৬০ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে এসসি ইস্টবেঙ্গল। গোলমুখে ১৪টি শট নেয় লাল-হলুদ। অন্যদিকে ৪০ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিয়েও কাজের কাজটা করে মাঠ ছাড়েন মুম্বই সিটি এফসির ফুটবলাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+