ওড়িশা বধে জয়ের হ্যাটট্রিক, এটিকে মোহনবাগানকে সরিয়ে শীর্ষে উঠে এল মুম্বই
ওড়িশা বধে জয়ের হ্যাটট্রিক, এটিকে মোহনবাগানকে সরিয়ে শীর্ষে উঠে এল মুম্বই
ওড়িশা এফসিকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে দুরন্ত জয় মুম্বই সিটি এফসির। এসসি ইস্টবেঙ্গলকে ৩ গোল দেওয়ার পরের ম্যাচে ওড়িশাকে ২ গোল দিল মুম্বই। ম্যাচের দুই গোলই এদিন প্রথমার্ধে হয়েছে। এই জয়ের ফলে টানা তিন ম্যাচে ক্লিনশট রেখে জয়ের হ্যাটট্রিক মুম্বইয়ের। সেই সঙ্গে ৪ ম্যাচে ৩টি জয়ে ৯ পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগানকে টপকে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এল মুম্বই।

ম্য়াচে ওড়িশা রক্ষণে লোক বাড়ালেও এদিন গোল আটকাতে পারেনি। প্রথমার্ধে ৩০ মিনিটে পোনাল্টি থেকে মুম্বই এগিয়ে য়ায়। বক্সের ভিতর ভিগনেসের বল সুভম সারাঙ্গির হাতে লাগলে মুম্বই পেনাল্টি পায়। সেখান থেকেই গোল বার্থলোমিও ওগবেচের। আইএসএলে এবছর এটাই ওগবেচের প্রথম গোল।ম্যাচে এদিন খুব বেশি নজর কাড়তে না পারলেও স্ট্রাইকার ওগবেচে গোলের ছন্দে ফিরে নতুন অক্সিজেন পেলেন।
৪৫ মিনিটে এরপর পিকচার পারফেক্ট গোল রাওলিন বর্জেসের। বিপিনের বাঁ পায়ের ক্রশে গোল করে যান রাওলিন। বল গোলকিপারের সামনে বাউন্স খেয়ে জালে ঢোকে। লোবেরা। তিনিই এদিন ম্যাচের সেরা হয়েছেন। ম্যাচে এদিন ৬৭ শতাংশ বল পজিশন ও ৬০৪টি পাস খেলে ওড়িশার বিরুদ্ধে দাপুটে জয় মুম্বইয়ের।












Click it and Unblock the Notifications