আইএসএল ২০২০-২১ : কেরালা ব্লাস্টার্স ও জামশেদপুর এফসি-র হাড্ডাহাড্ডি ম্যাচ গোলহীন

আইএসএল ২০২০-২১ : কেরালা ব্লাস্টার্স ও জামশেদপুর এফসি-র হাড্ডাহাড্ডি ম্যাচ গোলহীন

আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে গোল পায়নি কেরালা ব্লাস্টার্স ও জামশেদপুর এফসি। ফলে দুই দলের হাড্ডাহাড্ডি ম্যাচ থেকে কোনও ফলাফল বেরোয়নি। দুই দলকেই এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। ১৪ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে রয়েছে জামশেদপুর। অন্যদিকে সমপরিমাণ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে কেরালা ব্লাস্টার্স।

আইএসএল ২০২০-২১ : কেরালা ব্লাস্টার্স ও জামশেদপুর এফসি-র হাড্ডাহাড্ডি ম্যাচ গোলহীন

ম্যাচের প্রথমার্ধ থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। প্রতিপক্ষের আক্রমণের জবাব প্রতি আক্রমণে দেয় কেরালা ব্লাস্টার্স ও জামশেদপুর এফসি। বেশ কয়েকবার গোলের কাছেও পৌঁছে যায় দুই দল। কিন্তু গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ। তবে বলের বেশিরভাগ নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে কেরল। জামশেদপুরের থেকে বেশি পাসও খেলে কিবু ভিকুনার দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় কেরল। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন সাহাল আব্দুল সামাদরা। কিন্তু ডি বক্সের ভিতরে ঢুকেই খেই হারিয়ে ফেলে কেরলের ব্রিগেড। অন্যদিকে একাধিবার প্রতি আক্রমণে উঠে গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলে জামশেদপুর এফসি। তবে গোল পায়নি ওয়েন কোয়েলের দলও। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচ।

ম্যাচে ৫২ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে কেরালা ব্লাস্টার্স। নিজেদের মধ্যে ৪০০টি পাস খেলেন সাহাল আব্দুল সামাদরা। গোলমুখে ১৮টি শট নেয় কেরল। অন্যদিকে প্রতিপক্ষের গোলে ৯টি শট নিলেও মাত্র তিনটি টার্গেটে রাখতে সক্ষম হয়েছে জামশেদপুর এফসি। বৃহস্পতিবার আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+