আইএসএলে ফের বিধ্বস্ত কেরালা ব্লাস্টার্স, ৪-০ গোলে জয় হাসিল হায়দরাবাদ এফসি-র
আইএসএলে ফের হার কেরালা ব্লাস্টার্সের, ৪-০ গোলে জয় হাসিল হায়দরাবাদ এফসি-র
আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিল হায়দরাবাদ এফসি। দুর্দান্ত ছন্দে থাকা নিজামের শহর ম্যাচ জিতল ৪-০ গোলে। এই জয়ের ফলে ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে এল হায়দরাবাদ। ১৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দশম স্থানেই দাঁড়িয়ে রইল কেরালা ব্লাস্টার্স।

তবে ম্যাচের শুরু থেকে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথমার্ধেই বেশ কয়েকবার গোল করার খুব কাছে পৌঁছে যায় হায়দরাবাদ এফসি ও কেরালা ব্লাস্টার্স। একটুর জন্য সফলতা হাতছাড়া হয়। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথম ৪৫ মিনিট। তবে দুই দলের মোকাবিলা কাঁটায় কাঁটায় হয়।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় দুই দলই। তবে অনেক বেশি ইতিবাচক সুযোগ তৈরি করে হায়দরাবাদ এফসি। তার ফলও পায় আরিদানে সান্টানা শিবির। ম্যাচের ৫৮ মিনিটে দুর্দান্ত গোল করেন ফ্রান্সিসকো সান্ডাজা। এরপরই খেলা পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয় হায়দরাবাদ এফসি। পাল্টা আক্রমণে উঠলেও খুব একটা সুবিধা করতে পারেনি কেরালা ব্লাস্টার্স।
উল্টে লাগাতার আক্রমণে উঠে কেরালা ব্লাস্টার্সের রক্ষণভাগের ওপর চাপ বাড়ায় হায়দরাবাদ এফসি। তাতেই নড়বড়ে হয়ে যায় কিবু ভিকুনার দল। ৬৩ মিনিটে কেরল গোলরক্ষকের ভুলে পেনাল্টি পেয়ে যায় হায়দরাবাদ। স্পট কিক থেকে গোল দেন ফ্রান্সিসকো সান্ডাজা। এরপর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় কেরালা ব্লাস্টার্স। তবু তারা সফলতা হাসিল করতে পারেনি। উল্টে ৮৬ মিনিটে হেড থেকে গোল দিয়ে হায়দরাবাদ এফসি-র জয় নিশ্চিত করেন আরিদানে সান্টানা। একদম শেষ মুহুর্তে হায়দরাবাদের হয়ে চতুর্থ গোল দেন জোয়াও ভিক্টর।
ম্যাচে ৬০ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে হায়দরাবাদ এফসি। গোলমুখে আটটি শট মারে নিজামের শহর। অন্যদিকে গোলমুখে সাতটি শট মেরেও সফলতা হাসিল করতে পারেনি কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্স।












Click it and Unblock the Notifications