আইএসএল ২০২০-২১ : দুই বার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াল নর্থইস্ট, গোয়ার বিরুদ্ধে ম্যাচের ফলাফল ২-২
আইএসএল ২০২০-২১ : দুই বার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াল নর্থইস্ট, গোয়ার বিরুদ্ধে ম্যাচের ফলাফল ২-২
আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ছন্দে থাকা এফসি গোয়ার বিরুদ্ধে দুই বার পিছিয়ে পড়েও সমতা ফেরাল নর্থইস্ট ইউনাইটেড। ফলে দুই দলের টানটান ম্যাচ শেষ হয়েছে ২-২ ফলাফলে। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানেই দাঁড়িয়ে রইল এফসি গোয়া। সম পরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থাকা নর্থইস্ট ইউনাইটেডের অবস্থান পঞ্চম স্থানে।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই শুরু হয়। আক্রমণ ও প্রতি-আক্রমণে টানটান হয়ে ওঠে নর্থইস্ট ইউনাইটেড ও এফসি গোয়ার হাইভোল্টেজ মোকাবিলা। ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যেই একাধিকবার গোলের কাছে পৌঁছে যায় দুই দল। কখনও গোলরক্ষক তো কখনও ডিফেন্ডারদের দক্ষতায় নিশ্চিত পতন থেকে রক্ষা পায় দুই শিবিরই।
তবে দুর্দান্ত ছন্দে থাকা এফসি গোয়াকে থামিয়ে রাখা যায়নি। ম্যাচের ২১ মিনিটে দুর্দান্ত একটি আক্রমণ থেকে গোল দিয়েই দেয় চলতি আইএসএলের আয়োজক শহর। বুদ্ধিদীপ্ত গোল করেন আলেকজান্ডার রোমারিও জেসুরাজ। অন্যদিকে পিছিয়ে পড়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে নর্থইস্ট ইউনাইটেড। বেশ কয়েকটি নিশ্চিত গোল বুট ছাড়া করেন দেশর্ন ব্রাউন, লুইস মাচাদোরা।
নর্থইস্ট ইউনাইটেডের লাগাতার আক্রমণে দিশেহারা হয়ে ভুল করেই ফেলেন এফসি গোয়ার ডিফেন্ডাররা। ৪১ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় উত্তর-পূর্বের দল। স্পট কিক থেকে গোল দিতে কোনও ভুল করেননি ফেডেরিকো গালোগো। প্রথমার্ধে আর গোল দিতে পারেনি কোনও দলই।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় দুই দল। ইগর আনগুলো ও জর্জ অর্টিজ মেন্ডোজাকে সামনে রেখে আক্রমণ শানাতে থাকে এফসি গোয়া। অধিকাংশ বলের নিয়ন্ত্রণও নিজেদের কাছে রাখার চেষ্টা করে আদিল খান শিবির। পাল্লা দিয়ে আক্রমণে উঠতে থাকে নর্থইস্ট ইউনাইটেডও।
ম্যাচের ৮০ মিনিটে কর্নার পেয়ে যায় এফসি গোয়া। নর্থইস্ট ইউনাইটেডের ডিফেন্ডার গুরজিন্দর কুমারের গায়ে লেগে বল গোলে ঢুকে যায়। হাল ছাড়ার পাত্র ছিল না নর্থইস্টও। লাগাতার আক্রমণ শানিয়ে ৮৩ মিনিটে আরও একটি পেনাল্টি হাসিল করে নেয় অভিনেতা জন আব্রাহামের দল। স্পট কিক থেকে আবারও গোল দেন ফেডেরিকো গালোগো।












Click it and Unblock the Notifications