আইএসএলে বেশ পিছিয়ে থাকা গোয়া ও ওড়িশার মুখোমুখি সাক্ষাতে কাদের পাল্লা ভারী?

ISL 2020-21 : Head to head stats of FC Goa and Odisha FC

আজ সন্ধ্যায় গোয়ার জিএমসি স্টেডিয়ামে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে ওড়িশা এফসি। জিতলে লিগ তালিকার চতু্র্থ স্থানে পৌঁছে যাবে প্রথম দল। অন্যদিকে তিন ম্যাচ হেরে বসে থাকা ওড়িশা এফসি-র কাছে এই ম্যাচ ডু অর ডাই গোত্রের। তারই প্রেক্ষিতে মুখোমুখি সাক্ষাতে কোন দলের পাল্লা ভারী, তা এক নজরে দেখে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

আইএসএলে এখনও পর্যন্ত দুই বার মুখোমুখি হয়েছে দুই দল। ২০১৯ সালে প্রথম সাক্ষাতে ওড়িশা এফসি-কে ৩-০ গোলে হারিয়েছে এফসি গোয়া। দ্বিতীয় সাক্ষাতে ওড়িশার বিরুদ্ধে ৪-২ গোলের জয় পেয়েছে গোয়া।

গত এবং চলতি মরসুমের সর্বাধিক গোলদাতা

গত এবং চলতি মরসুমের সর্বাধিক গোলদাতা

২০১৯ সালের আইএসএলে ওড়িশা এফসি-র হয়ে সর্বাধিক ৯ গোল দিয়েছিলেন আরিদেন সান্টানা। অন্যদিকে ওড়িশা এফসি-র স্ট্রাইকার ফেরান কোরোমিনাস গত আইএসএলে সর্বাধিক গোলদাতাদের দৌড়ে ছিলেন। তাঁর গোল সংখ্যা ছিল ১৪। আইএসএলের চলতি মরসুমে ওড়িশা এফসি-র জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ২ গোল দিয়েছেন দিয়েগো মাউরিসিও। এফসি গোয়ার হয়ে সর্বাধিক ৫ গোল দিয়েছেন ইগর আনগুলো।

লিগ তালিকায় স্থান

লিগ তালিকায় স্থান

চলতি আইএসএলে চার ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে এফসি গোয়া। অন্যদিকে ৪ ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দশম স্থানে রয়েছে ওড়িশা এফসি।

পাল্লা ভারী

পাল্লা ভারী

চলতি আইএসএলে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেনি ওড়িশা এফসি। অন্যদিকে গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে দাপট নিয়ে হারানো এফসি গোয়া যে এই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে শুরু করবে, তা স্পষ্ট। দুর্দান্ত ছন্দে রয়েছেন গোয়ার স্ট্রাইকার ইগর আনগুলো।

সম্ভাব্য প্রথম একাদশ

সম্ভাব্য প্রথম একাদশ

ওড়িশা এফসি (৪-৪-২) : কমলজিৎ সিং (গোলরক্ষক), শুভম সারেঙ্গি, স্টিভেন টেলর, জ্যাকব ট্রাট, হেন্ডরি অ্যান্টনি, জেরি মাওয়ইহিমিংথাঙ্গা, কোল আলেকজান্ডার, গৌরব বোরা, নন্দকুমার শেখর, দিয়েগো মাউরিসিও, ম্যানুয়েল অনওয়াইউ।

এফসি গোয়া (৪-৩-৩) : মহম্মদ নওয়াজ (গোলরক্ষক), সেরিটন ফার্নান্ডেজ, আইবান ধোলিং, ইভান গঞ্জালেস, সেভিয়র গামা, ডু বেদিয়া, লেনি রডরিগেজ, আলবার্তো নগোইএরা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, জর্জ ওর্টিজ, ইগর আনগুলো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+