আইএসএলে মুখোমুখি ওড়িশা ও নর্থইস্ট, পরিসংখ্যানে পাল্লা ভারী কার? দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

আইএসএলে মুখোমুখি ওড়িশা ও নর্থইস্ট, পরিসংখ্যানে পাল্লা ভারী কার? দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

মঙ্গলবার ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-র মুখোমুখি হতে চলেছে নর্থইস্ট ইউনাইটেড। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছে ফুটবল বিশ্ব। কারণ লিগ তালিকায় চড়াই করতে গেলে এই ম্যাচ জিততেই হবে দুই দল। তার আগে মুখোমুখি সাক্ষাতে পরিসংখ্যানে এগিয়ে কোন দল, তা দেখে নেওয়া যাক। জেনে নেওয়া যাক ওড়িশা এফসি ও নর্থইস্ট ইউনাইটেডের সম্ভাব্য প্রথম একাদশ।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

আইএসএলে এখনও পর্যন্ত দুই বার মুখোমুখি হয়েছে দুই দল। একবার জিতেছে ওড়িশা এফসি। এক বার জিতেছে নর্থস্টইউনাইটেড। উল্লেখ্য গত বছরই আইএসএলে প্রথম বার খেলতে নেমেছিল ওড়িশা এফসি।

লিগ তালিকায় অবস্থান

লিগ তালিকায় অবস্থান

সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার চতুর্থ স্থানে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড। ওড়িশা এফসি-কে হারাতে পারলেন প্রথম তিনে প্রবেশ ঘটবে অভিনেতা জন আব্রাহাম শিবিরের। অন্যদিকে ৬ ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট হাসিল করা ওড়িশা এফসি লিগ তালিকার সর্বশেষ অর্থাৎ ১১তম স্থানে অবস্থান করছে।

ওড়িশা এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ

ওড়িশা এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ

অর্শদীপ সিং (গোলরক্ষক), শুভম সারাঙ্গী, জ্যাকব ট্রাট, স্টিভেন টেলর, হেন্ডরি অ্যান্টনি, বিনিথ রাই, কোল আলেকজান্ডার, জেরি মাহুহমিংথাঙ্গা, দিয়েগো মাউরিসিও, নন্দকুমার সেকর, ম্যানুয়েল ওনউ।

নর্থইস্ট ইউনাইটেডের সম্ভাব্য প্রথম একাদশ

নর্থইস্ট ইউনাইটেডের সম্ভাব্য প্রথম একাদশ

গুরমীত সিং (গোলরক্ষক), প্রভাত লাকরা, বেঞ্জামিন ল্যামবট, ডিলান ফক্স, গুরজিন্দার কুমার, লালেনগামাউইয়া, খাসা কমারা, নিনথোইংগানবা মেইতেই, কাওয়েসি আপেয়া, ভিপি সুহের, ইদ্রিশা সিলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+