আইএসএলে ফের নর্থইস্টের মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল, ধারেভারে এগিয়ে কোন দল এবং কেন?

আইএসএলে ফের নর্থইস্টের মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল, ধারেভারে এগিয়ে কোন দল এবং কেন?

মঙ্গলবার অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি চলতি আইএসএলে নিজেদের ১৯তম ম্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেড। লাল-হলুদের কাছে এই ম্যাচ নিয়মরক্ষার হলেও টুর্নামেন্টের শেষ চারে পৌঁছতে বড় ব্যবধানে জিততে হবে অভিনেতা জন আব্রাহামের দলকে। ফলে দুই দলের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা অনায়াসে বলে দেওয়া যাক। সেই আবহে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

চলতি আইএসএলে এক দফায় দুই দল মুখোমুখি হয়। সেটিই এসসি ইস্টবেঙ্গল ও নর্থইস্ট ইউনাইটেডের প্রথম সাক্ষাৎ। ওই ম্যাচ ২-০ গোলে জিতেছিল অভিনেতা জন আব্রাহামের দল। ফলে মঙ্গলবারের ম্যাচ একাধারে এসসি ইস্টবেঙ্গলের কাছে বদলার।

লিগ তালিকায় অবস্থান

লিগ তালিকায় অবস্থান

এখনও পর্যন্ত ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে নর্থইস্ট ইউনাইটেড। বুধবার জিতলে টুর্নামেন্টের নক আউটে পৌঁছনোর আশা জিইয়ে রাখবে দেশের উত্তর-পূর্বের দল। অন্যদিকে ১৮ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট অর্জন করা এসসি ইস্টবেঙ্গলের কাছে কোনও কিছু হারানোর ভয় নেই। ফলে চাপমুক্ত হয়েই খেলবে রবি ফাওলারের দল।

সবচেয়ে বেশি গোল

সবচেয়ে বেশি গোল

চলতি আইএসএলে দলগতভাবে এখনও পর্যন্ত ২৭টি গোল করেছে নর্থইস্ট ইউনাইটেড। দলের হয়ে সবচেয়ে বেশি সাতটি গোল করেছেন লুইস মাচাদো। অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল টুর্নামেন্টে ১৬টি গোল করেছে। দলের হয়ে সর্বাধিক ৪টি গোল করেছেন মাট্টি স্টেইনম্যান।

ক্লিনশিটে এগিয়ে কোন দল

ক্লিনশিটে এগিয়ে কোন দল

চলতি আইএসএলে এখনও পর্যন্ত তিনটি ক্লিনশিট হাসিল করতে পেরেছে এসসি ইস্টবেঙ্গল। দুটি এসেছে লাল-হলুদ গোলরক্ষক দেবজিৎ মজুমদারের দস্তানা থেকে। অন্যদিকে নর্থইস্ট ইউনাইটেডের ঝুলিতে রয়েছে চারটি ক্লিনশিট। দুটি শুভাশিস রায় চৌধুরী ও দুটি গুরমীত সিংয়ের ঝুলিতে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+