আইএসএল সেমিফাইনালে গোয়ার মুখোমুখি মুম্বই, পরিসংখ্যানে পাল্লা ভারী কোন শিবিরের

আইএসএল সেমিফাইনালে গোয়ার মুখোমুখি মুম্বই, পরিসংখ্যানে পাল্লা ভারী কোন শিবিরের

লিগ পর্ব শেষ করে এবার নক আউটে প্রবেশ করতে চলেছে চলতি আইএসএল। মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়ার মধ্যে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের প্রথম লেগ কতটা হাড্ডাহাড্ডি এবং আকর্ষণীয় হয়, সেদিকে তাকিয়ে থাকবে ফুটবল মহল। তার আগে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান দেখে নেওয়া যাক। পাল্লা ভারী থাকবে কোন দলের, তাও জেনে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

আইএসএলে এখনও পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। সাত বার জিতেছে এফসি গোয়া। পাঁচ বার জিতেছে মুম্বই সিটি এফসি। দুই দলের মধ্যে চার বার ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।

শেষ দুই সাক্ষাতের ফল

শেষ দুই সাক্ষাতের ফল

চলতি আইএসএলের প্রথম সাক্ষাতে মুম্বই সিটি এফসি-র কাছে হেরে গিয়েছিল এফসি গোয়া। ১-০ গোলে ম্যাচ জিতেছিল অভিনেতা রনবীর কাপুরের দল। দ্বিতীয় সাক্ষাতে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল। ফলাফল হয়েছিল ৩-৩।

সবচেয়ে বেশি গোল

সবচেয়ে বেশি গোল

আইএসএলের চলতি মরসুমে লিগ পর্বে মোট ৩৫টি গোল করেছে মুম্বই সিটি এফসি। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালের সেরা। মুম্বইয়ের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ১১টি গোল করেছেন অ্যাডাম লে ফনড্রে। অন্যদিকে চলতি টুর্নামেন্টে মোট ৩১টি গোল করেছে এফসি গোয়া। দলের হয়ে সবচেয়ে বেশি ১৩টি গোল করেছেন ইগর আনগুলো। টুর্নামেন্টের সর্বধিক গোলদাতাদের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড।

সবচেয়ে বেশি ক্লিনশিট ও সেভ

সবচেয়ে বেশি ক্লিনশিট ও সেভ

চলতি আইএসএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন মুম্বই সিটি এফসি-র গোলরক্ষক অমরিন্দর সিং। তাঁর নামের পাশে রয়েছে ৯টি ক্লিনশিট। ৫১টি সেভ এসেছে অমরিন্দরের দস্তানা থেকে। অন্যদিকে টুর্নামেন্টে মাত্র তিনটি ক্লিনশিট হাসিল করতে পেরেছে এফসি গোয়া। গোলরক্ষক মহম্মদ নওয়াজের নামের পাশে রয়েছে ১৯টি সেভ।

লিগ তালিকায় অবস্থান

লিগ তালিকায় অবস্থান

২০ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার প্রথম স্থানে অবস্থান করছে মুম্বই সিটি এফসি। সম পরিমাণ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে এফসি গোয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+