আইএসএলে ফের চেন্নাইইনের মুখোমুখি এটিকে মোহনবাগান, শক্তি এবং পরিসংখ্যানে এগিয়ে কোন শিবির?

আইএসএলে ফের চেন্নাইইনের মুখোমুখি এটিকে মোহনবাগান, শক্তি এবং পরিসংখ্যানে এগিয়ে কোন শিবির?

বৃহস্পতিবার আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইইন এফসি-র মুখোমুখি হতে চলছে এটিকে মোহনবাগান। গত দুই ম্যাচ ড্র করে বসে থাকা আন্টোনিও লোপেজ হাবাসের দল জিততে মরিয়া। অন্যদিকে চেন্নাইইনের জন্যও জয় হাসিল করাটা ভীষণই গুরুত্বপূর্ণ। এমতাবস্থায় দুই দলের মধ্য যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা চোখ বন্ধ করেও বলে দেওয়া যায়। তার আগে দুই দলের শক্তি, দুর্বলতা, পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হওয়ার আগে চেন্নাইইন এফসি-র বিরুদ্ধ আইএসএলে ১৫টি ম্যাচ খেলেছে এটিকে। সংযুক্ত শিবির দক্ষিণি দলের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেছে। মোট ১৬টির মধ্যে সাতটি ম্যাচ জিতেছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। তাতে আইএসএল ২০১৯-২০ মরসুমের ফাইনাল ম্যাচ সামিল রয়েছে। চার বার জিতেছে চেন্নাইইন এফসি। দুই দলর মধ্যে পাঁচ বার ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।

শেষ সাক্ষাতের ফল

শেষ সাক্ষাতের ফল

চলতি আইএসএলের লিগ পর্যায়ের প্রথম লেগে চেন্নাইইন এফসি-র সঙ্গে এটিকে মোহনবাগানের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। তবে সেই ম্যাচে কোনও দলই কাঙ্খিত গোল স্কোর পায়নি। ফলে ম্যাচ ড্র হয়েছিল।

লিগ তালিকায় অবস্থান

লিগ তালিকায় অবস্থান

১১ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে এটিকে মোহনবাগান। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ জিতেছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। সবুজ-মেরুনের গোল পার্থক্য ৬। ১২ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে চেন্নাইইন এফসি। গত মরসুমের রার্নাসরা চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ জিততে পেরেছে।

সর্বাধিক গোল

সর্বাধিক গোল

এটিকে মোহনবাগানের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৬ গোল করছেন রয় কৃষ্ণ। চলতি আইএসএলে চেন্নাইইন এফসি-র হয়ে এখনও পর্যন্ত সর্বাধিক ৩ গোল করেছেন এসমায়েল গঞ্জালেস। দলগত ভাবে সবুজ-মেরুনের গোল সংখ্যা ১১। সেখানে চেন্নাই শিবির গোল করেছে ১০টি।

ক্লিনশিট ও সেভ

ক্লিনশিট ও সেভ

চলতি আইএসএলে এখনও পর্যন্ত সাতটি ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছে এটিকে মোহনবাগান। মোট ৩৭টি সেভ এসেছে সবুজ-মেরুন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের দস্তানা থেকে। অন্যদিকে টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৫টি ক্লিনশিট আদায় করেছে চেন্নাইইন এফসি। ৩২টি সেভ এসেছে সে দলের গোলরক্ষক বিশাল কেইথের দস্তানা থেকে।

পাল্লা ভারী কোন শিবিরে

পাল্লা ভারী কোন শিবিরে

ধারে, ভারে এবং পরিসংখ্যানে চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে যে এটিক মোহনবাগানের পাল্লা ভারী, তা অনায়াসে বলে দেওয়া যায়। তবে চেন্নাইইন এফসি-র গতি চিন্তায় ফেলতে পারে সবুজ-মেরুন কোচ আন্টোনিও লোপেজ হাবাসকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+