Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইএসএল ২০২০-২১ : গোয়ার বিরুদ্ধে দুই বার এগিয়েও ড্র করে মাঠ ছাড়ল চেন্নাই, ম্যাচের ফলাফল ২-২

আইএসএল ২০২০-২১ : গোয়ার বিরুদ্ধে দুই বার এগিয়েও ড্র করে মাঠ ছাড়ল চেন্নাই, ম্যাচের ফলাফল ২-২

আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী এফসি গোয়ার বিরুদ্ধে দুই বার এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারল না চেন্নাইইন এফসি। ২-২ ফলাফলে শেষ হয় ম্যাচ।

আইএসএল ২০২০-২১ : গোয়ার বিরুদ্ধে দুই বার এগিয়েও ড্র করে মাঠ ছাড়ল চেন্নাই, ম্যাচের ফলাফল ২-২

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। একে অপরের গোলমুখে লাগাতার আক্রমণ তুলে আনতে থাকে এফসি গোয়া ও চেন্নাইইন এফসি। একাধিকবার গোলের খুব কাছে পৌঁছে যায় দুই দল। তালমিলের অভাবে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় এফসি গোয়া ও চেন্নাইইন এফসি।

সেসবের মধ্যেই ম্যাচের ১৩ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়ে যান জ্যাকুব সিলভেস্ত্রের। চেন্নাইইন এফসি-র হয়ে গোলের ব্যবধান বাড়াতে তিনি কোনও ভুল করেননি। পিছিয়ে পড়ে খেলায় গতি বাড়ায় এফসি গোয়া। গোল শোধ করার মরিয়া চেষ্টা করে আয়োজক শহর। আক্রমণে চাপ বাড়িয়ে ১৯ মিনিটে পেনাল্টি আদায় করে গোয়া। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ইগর আনগুলো।

দ্বিতীয়ার্ধেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। গোল পেতে মরিয়া হয়ে ওঠে এফসি গোয়া ও চেন্নাইইন এফসি। ফলে খেলায় গতিও বাড়ে। টানটান হয় মোকাবিলা। চেন্নাইইনের আক্রমণে তুলনামূলক বেশি বৈচিত্র চোখে পড়ে। তার ফলও পায় অভিনেতা অভিষেক বচ্চনের দল। ৬০ মিনিটে চেন্নাইইন এফসি-র হয়ে গোলের ব্যবধান বাড়ান লালিয়ানজুয়ালা ছাংতে।

গোলের ব্যবধান ঘোঁচাতে মরিয়া গোয়া আক্রমণে ঝাঁঝ বাড়ায়। চেন্নাইইন এফসি-র গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে ইগর আনগুলো শিবির। পাল্টা আক্রমণে উঠে এফসি গোয়াকে সমস্যায় ফেলে চেন্নাইইন এফসিও। তবে গোলের ব্যবধান ধরে রাখতে পারেনি অভিষেক বচ্চনের দল। শেষ মুহুর্তে ইশান পান্ডিতার গোলে ম্যাচে সমতায় ফেরে চেন্নাই।

হারলেও ম্যাচে ৬০ শতাংশ বলের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয় এফসি গোয়া। গোলমুখে ১০টি শট মারতে সক্ষম হয় ইগর আনগুলো শিবির। অন্যদিকে গোলমমুখে ১৬টি শট মেরে পাঁচটি টার্গেটে রাখতে সক্ষম হয় চেন্নাইইন এফসি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+