আইএসএল ২০২০-২১ : ২-০ গোলে জয়, লিগ তালিকার তৃতীয় স্থানে হায়দরাবাদ, লড়েও হার চেন্নাইয়ের
আইএসএল ২০২০-২১ : ২-০ গোলে জয়, লিগ তালিকার তৃতীয় স্থানে হায়দরাবাদ, ভাল খেলেও হার চেন্নাইয়ের
হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে শেষ হল আইএসএলের হাড্ডাহাড্ডি ম্যাচ। ভাল খেলেও একের পর এক সুযোগ কাজে না লাগানোর খেসারত দিতে হল চেন্নাইইন এফসি-কে। উল্টে ২-০ গোলে ম্যাচ জিতেছে হায়দরাবাদ এফসি। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে এল হায়দরাবাদ এফসি। ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট আইএসএল তালিকার ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে রইল চেন্নাইইন।

ম্যাচের প্রথমার্ধ থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন হায়দরাবাদ এফসি ও চেন্নাইইন এফসি-র ফুটবলাররা। সিংহভাগ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখেন চেন্নাইয়ের খেলোয়াড়রা। তবে প্রতি আক্রমণে উঠে কাজের কাজটি করে ফেলে হায়দরাবাদ। ২৮ মিনিটে ফ্রান্সিসকো সান্ডাজার গোলে এগিয়ে যায় নিজামের শহর।
ঘুরে দাঁড়াতে মরিয়া চেন্নাইইন এফসি ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে চাপ বাড়ায়। বল নিজেদের পায়ে বেশি রাখার চেষ্টা করে অভিনেতা অভিষেক বচ্চনের দল। চকিত আক্রমণে উঠে বেশ কয়েকবার গোলের কাছেও পৌঁছে যায় চেন্নাইইন এফসি। কিন্তু তারা গোল হাসিল করতে পারেনি। একবার তো বারে লেগে বল ফিরে আসে।
আক্রমণ এবং প্রতি আক্রমণে দুই দলের ম্যাচ মনোজ্ঞ হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধে খুব সামান্য হলেও ওপরে উঠে চেন্নাই ডিফেন্সকে একাধিকবার লন্ডভন্ড করে দেয় হায়দরাবাদ এফসি। ৮২ মিনিটে তেমনই এক সুতীক্ষ্ণ ও পরিকল্পিত আক্রমণের ফল পায় নিজামের শহর। গোল দিয়ে চেন্নাইইনের কফিনে শেষ পেরেক পুঁতে দেন জোয়েল চিয়ানেজ।
ম্যাচে ৫৫ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে চেন্নাইইন এফসি। গোলমুখে ১২টি শট মারেন অভিষেক বচ্চনের দল। নিজেদের মধ্যে প্রায় সাড়ে চারশোটি পাস খেলেন চেন্নাইইনের ফুটবলাররা। অন্যদিকে বলের নিয়ন্ত্রণ থেকে অন্যান্য পরিসংখ্যানে পিছিয়ে থেকেও গুরুত্বপূর্ণ দুটি গোল দিয়ে জয়ী হয়ে মাঠ ছাড়ে হায়দরাবাদ এফসি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications