আইএসএল ২০২০-২১ : শেষ মুহুর্তের গোলে হায়দরাবাদের বিরুদ্ধে জয় হাতছাড়া বেঙ্গালুরুর
আইএসএল ২০২০-২১ : শেষ মুহুর্তের গোলে হায়দরাবাদের বিরুদ্ধে জয় হাতছাড়া বেঙ্গালুরুর
আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করে মাঠ ছাড়তে হল লড়াকু বেঙ্গালুরু এফসিকে। হাড্ডাহাড্ডি ম্যাচ ২-২ ফলে শেষ হয়। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে উঠে এসেছেন সুনীল ছেত্রীরা। হেরেও ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার চতুর্থ স্থানেই বসে রইল হায়দরাবাদ।

এদিন ম্যাচের শুরু থেকে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। একে অপরের গোলমুখে আক্রমণে ঝড় তুলে দেয় বেঙ্গালুরু এফসি ও হায়দরাবাদ এফসি। তেমনই এক পরিকল্পিত আক্রমণে ম্যাচের ৯ মিনিটে হেড থেকে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। প্রথমার্ধে গোল শোধ করার মরিয়া চেষ্টা চালায় হায়দরাবাদ। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যায় আরিদানে সান্টানা শিবির। তবু ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বেঙ্গালুরু।
দ্বিতীয়ার্ধেও আক্রমণে ঝাঁঝ বাড়ায় বেঙ্গালুরু এফসি। পাল্টা আক্রমণে উঠে আসে হায়দরাবাদ এফসিও। ৬১ মিনিটে বিশ্বমানের গোল করে সুনীল ছেত্রী শিবিরের হয়ে ব্যবধান বাড়ান লিওন অগাস্টিন। দুই গোলে পিছিয়ে পড়া হায়দরাবাদ ম্যাচে ফিরে আসার মরিয়া চেষ্টা চালাতে থাকে। বিশেষ করে শেষ ১০ মিনিটে বেঙ্গালুরু এফসি-র ডিফেন্সকে নাজেহাল করে দেয় আরিদানে সান্টানা শিবির। তারই জেরে ৮৬ মিনিটে সান্টানার গোলে ব্যবধান কমায় হায়দরাবাদ। ৯০ মিনিটে নিজামদের হয়ে আরও একটি গোল দেন ফ্রান্সিসকো সান্ডাজা।
ম্যাচে ৬০ শতাংশ বলের নিয়ন্ত্রণ হায়দরাবাদ এফসি-র কাছে থাকে। গোলমুখে ১০টি শট মারে আরিদানে সান্টানা অ্যান্ড কোং। ম্যাচ গোলমুখে আটটি শট মারে বেঙ্গালুরু এফসি।












Click it and Unblock the Notifications